চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলিতে নিহত আহনাফের শ্রেণীকক্ষের টেবিলে ফুলের তোড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পড়াশোনা করছে, পাশে ফুলের তোড়া রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ আগস্ট রাজধানীর মিরপুর ১০ নম্বরে গুলিতে নিহত হয়েছিলেন আহনাফ। সম্প্রতি কলেজ খুললে সবাই ক্লাসে ফিরলেও না ফেরার দেশে সকলের প্রিয় সহপাঠি আহনাফ। তাকে স্মরণ করে তার বসার টেবিলে রাখা হয়েছিল একটি ফুলের তোড়া। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার (১৮ আগস্ট) সকালে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী দীর্ঘদিনপর ক্লাসে ফেরেন শিক্ষার্থীরা। বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আহনাফের ক্লাসভর্তি শিক্ষার্থীর মাঝে একটি টেবিলে একপাশে বসার স্থান খালি ছিল। তবে বই রাখার স্থানে রাখা হয়েছে একটি ফুলের তোড়া। যেখানে লেখা রয়েছে, ‘শহিদ উদ্দিন আহমেদ আহনাফ’।

জানা যায়, রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আহনাফের ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে শুরু থেকেই আহনাফ সোচ্চার ছিল।

গণমাধ্যমে আহনাফের পরিবার জানায়, কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হয়ে আহনাফ বলেছিল, ভবিষ্যতে সে চাকরি করবে না, ব্যবসা করবে।

পরিবার জানায়, ‘৪ আগস্ট বাসায় থাকাকালে আহনাফ তার ছোট ভাইয়ের সাথে বসে মোবাইলে গেম খেলেছে। দুই ভাই খুনসুটিও করেছে। মাকে গিটার বাজিয়ে শুনিয়েছে। বন্ধুদের ফোন এলে দুপুরে খাবার খেয়ে বের হয়েছিল সে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহনাফআহনাফের টেবিলে ফুলবিএএফ শাহীন কলেজবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনশহীদ আহনাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

দেশকে সুন্দর রাখতে কী করতে বললেন প্রধানমন্ত্রী?

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT