প্রবাস সংবাদ

কুয়েতে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত

রাস্তার উপর পড়ে থাকা একজনের দেহ, দুর্ঘটনার পরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তার উপর পড়ে থাকা একজনের দেহের ছবি, দুর্ঘটনার পরে ঘটনাস্থলে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোশাররফ হোসেন, কুয়েত:
কুয়েতে ডিউটিরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিন নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার ১৭ জুন সকালে দেশটির বয়ান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সহকর্মীরা এম্বুলেন্স ফোন দিলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে যাবরিয়া মোবারক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আলাউদ্দিন নরসিংদী সদর থানার আলোক বালি ইউনিয়নের সাতপাড়া গ্রামের বাসিন্দা। কুয়েতের ন্যাশনাল ক্লিনিং কোম্পানিতে ফোরম্যান হিসেবে কাজ করতেন তিনি।

নিহতের ভাতিজা সাইদুর সরকার জানান, সকাল ডিউটিরত অবস্থায় একটি গাড়ি এসে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। প্রায় চার বছর আগে কুয়েতে এই কোম্পানিতে আসেন। দেশ থেকে ছুটি শেষে আসছেন ৩ মাস হলো। আইনি প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…