চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতৃভাষা চর্চায় কানাডায় সম্মানজনক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত এক বাংলাদেশি

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১২:৩২ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৪
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি ব্যক্তি কানাডায় মাতৃভাষা চর্চায় অ্যাওয়ার্ডের জন্য মনোনীত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ কলম্বিয়া সরকারের সম্মানজনক ‘মেডেল অব গুড সিটিজেনশিপ’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুল ইসলাম। নিজ নিজ কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য প্রতিবছর এই অ্যাওয়ার্ড দিয়ে থাকে ব্রিটিশ কলম্বিয়া সরকার। এ বছর ২১ জন এই পদকের মনোনীত হয়েছেন।

আগামী ২৫ জানুয়ারি তাদের হাতে এই পদক তুলে দেওয়া হবে। এই প্রথম কোনো বাংলাদেশি হিসেবে সম্মানজনক এই পদক পাচ্ছেন আমিনুল ইসলাম।

কানাডার ব্রিটিশ কলম্বিয়া সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমিনুল ইসলাম। তার উদ্ভাবিত ‘ব্রিটিশ কলম্বিয়া’ মডেলের মাধ্যমে সারে শহরের শিক্ষার্থীরা ১৭২টি মাতৃভাষা চর্চায় সম্পৃক্ত হতে পেরেছে। তার এই মডেলটি সারে শহরের বাইরের স্কুলগুলোতেও জনপ্রিয়তা পেয়েছে। এমনকি ইউনেস্কোর এডুকেশন ফের্মওয়ার্ক-২০৩০ এর জন্যও এই মডেলটি গৃহীত হয়েছে।

Banglabid

এতে আরও বলা হয়, বাংলাদেশের বাইরে প্রথম দেশ হিসেবে ২০২৩ সালে কানাডা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মো. আমিনুল ইসলাম। এছাড়া, বিভিন্ন মাতৃভাষা সম্পর্কে সচেতনতা বাড়াতে তার উদ্যোগে ২০১৩ সাল থেকে কানাডায় ‘মাতৃভাষা উৎসব’ পালিত হচ্ছে। মাতৃভাষার বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা হিসেবে তার উদ্যোগে ২০০৯ সালে কানাডার প্রথম মাতৃভাষা স্মৃতিস্তম্ভ ‘লিংগুয়া অ্যাকুয়া’ স্থাপিত হয়।

মাতৃভাষার চর্চা ও প্রসারে গুরুত্বপূর্ণ এসব অবদানের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ কলম্বিয়া সরকারের সম্মানজনক ‘মেডেল অব গুড সিটিজেনশিপ’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন তিনি।

আমিনুল ইসলাম মাদার ল্যাংগুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটি (এমএলএলডাব্লিউসি), কানাডার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিদেশে মাতৃভাষা বাংলার চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এমএলএলডাব্লিউসি। ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা আদায়ের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সংস্থাটিকে ২০০১ সালে একুশে পদকে ভূষিত করা হয়। এই ধারাবাহিকতা বজায় রাখায় সংস্থাটি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ লাভ করে।

Reneta

আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমার মনে হয়, কাউকে কোনো অ্যাওয়ার্ড দেওয়ার অর্থ হচ্ছে সেই মানুষের কর্মদক্ষতাকে যথাযথ মূল্যায়ণের মাধ্যমে স্বীকৃতি দেওয়া। অ্যাওয়ার্ড একদিকে যেমন মানুষের কর্মদক্ষতাকে সর্বসমক্ষে নিয়ে আসে, তার কাজের প্রতি উৎসাহিত করে। অন্যদিকে, পুরস্কারের মাধ্যমে কোনো কাজের সাফল্যকে স্বীকৃতি বা চিহ্নিত করলে তা অগ্রসরের পরবর্তি ধাপের জন্য অবশ্যই মাইলষ্টোন বা নিয়ামক হিসেবে কাজ করে বা করবে বলে আমি মনে করি।

আমিনুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বানিয়াগাঁতি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জোনাব আলী। তিনি ১৯৮৭ সাল থেকে কানাডায় অবস্থান করছেন। বিদেশে অবস্থান করলেও দেশ মাতৃকার প্রতি তার গভীর ভালোবাসা। আর সেই ভালোবাসার টানেই বিদেশের মাটিতে মাতৃভাষার চর্চা ও প্রসারে কাজ করে যাচ্ছেন। সুযোগ পেলেই ছুটে আসেন নিজ জন্মভূমিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুল ইসলামব্রিটিশ কলম্বিয়া সরকারমেডেল অব গুড সিটিজেনশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬

মাথার চুল বিক্রি করে ঘরভাড়া, পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’, মৃত্যুর আগে শেষ ভয়েস মেসেজ

আগস্ট ১০, ২০২৬

বরিশাল বোর্ডে এবার পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT