চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত স্বামীর শুক্রাণু থেকে মা হতে চান ৬২ বছরের নারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

অস্ট্রেলিয়ার ৬২ বছর বয়সী একজন নারী তার মৃত স্বামীর থেকে শুক্রাণু সংগ্রহ করে সন্তানের জন্ম দিতে চেয়ে আদালতের দারস্থ হয়েছেন। প্রথম সন্তান জন্ম দেওয়ার প্রায় ৩৫ বছর পরে আবারো সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন এক অস্ট্রেলিয়ান দম্পতি। তার জন্য শুক্রাণু সংগ্রহ করার আগেই মারা যান ওই নারীর স্বামী।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্বামীর মৃত্যুর পরে তার সংরক্ষণ করা শুক্রাণু দিয়ে স্যারোগেসির মাধ্যমে মা হতে চান ওই মহিলা। তবে এতে আপত্তি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, ওই দম্পতির দুটি সন্তান ছিল। ২০১৯ সালে এক গাড়ি দুর্ঘটনায় তাদের ৩১ বছরের ছেলে মারা যান। এরপর ৬ বছর আগে পানিতে ডুবে মারা যান তাদের ২৯ বছরের মেয়ে। তাই শেষ বয়সে আবারো সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবেন এই দম্পতি। বিভিন্ন হাসপাতালে গিয়ে তারা খোঁজ নিতে থাকেন যে ওই ব্যক্তির শুক্রাণু গর্ভধারণের জন্য ব্যবহার করা যেতে পারে কি না। তবে সন্তানের জন্ম দেওয়ার আগেই মারা যান তিনি।

তখন একাই সন্তানের মা হওয়ার সিদ্ধান্ত নেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা। হাসপাতালে গিয়ে তার মৃত স্বামীর শুক্রাণু সংরক্ষণের দাবি জানান তিনি। কিন্তু এতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। যার ফলে তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আদালতকে জরুরি আদেশের আবেদন করেন তিনি।

গবেষকরা জানিয়েছেন, মৃত্যুর এক থেকে দুই দিনের মধ্যে প্রজনন টিস্যু সংগ্রহ করা উচিত। নইলে সেই শুক্রাণু দিয়ে আর গর্ভধারণ সম্ভব নয়। ওই নারীর আবেদনের ভিত্তিতে আদালতের বিচারক ফিওনা সিওয়ার্ড বলেন, শুক্রাণু সংগ্রহ এবং সংরক্ষণ করা যেতে পারে তবে এটি নিষিক্তকরণের জন্য আদালতের একটি আদেশের দরকার হবে। পরে ২০২৩ সালের ২১ ডিসেম্বর শুক্রাণু সংরক্ষণের আদেশ দেয় আদালত।

অস্বাভাবিক হলেও অস্ট্রেলিয়ায় মৃত সঙ্গীদের কাছ থেকে শুক্রাণু সংগ্রহের খবর এর আগেও শোনা গেছে। ২০২৩ সালের জুনে, একজন অস্ট্রেলিয়ান মহিলাকে তার মৃত ২৯ বছর বয়সী স্বামীর শুক্রাণু সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬১ বছরের মহিলামৃত স্বামীর শুক্রাণুশুক্রাণুস্যারোগেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডে ডেম্বেলে

জুন ২৭, ২০২৬

ডেম্বেলের হ্যাটট্রিকে বড় জয় ফ্রান্সের, নকআউটে নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট

জুন ২৭, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT