চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিলুপ্ত হতে পারে মানুষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
মানুষ

পৃথিবী সৃষ্টির পর থেকে বিলুপ্ত হয়ে গেছে বহু প্রাণী। বিলুপ্ত প্রায় হয়ে গেছে আরও অনেক কিছুই। কখনও কি ভেবেছেন, ডাইনোসারের মতো বিলুপ্ত হতে পারে মানুষও? বিজ্ঞানীরা এমনটাই আশংকা করছেন।

গর্ভধারণের জন্য শুক্রাণুর মান অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু গত বেশ কিছু বছর ধরে শুক্রাণুর মান অনেকটাই কমে গেছে। আধুনিক জীবন যাত্রা, ভেজাল খাবার এবং নানা ধরণের কেমিক্যালের প্রভাবে শুক্রাণুর মান ও সংখ্যা কমে যাওয়াই হতে পারে মানুষের বিলুপ্তির কারণ।

ইউরোপ এবং আমেরিকার দেশগুলোর ফাটিলিটি ক্লিনিকগুলোতে চিকিৎসার জন্য যাওয়া ১২৪০০০ মানুষের ওপর জরিপ চালিয়ে জানা গেছে, শুক্রাণুর মান প্রতি বছর দুই শতাংশ হারে কমে যাচ্ছে। আলাদা আরেকটি জরিপেও ২৬০০ জন স্পার্ম ডোনারের ওপর জরিপ চালিয়েও একই ফলাফল পাওয়া গেছে।

আরেকটি দীর্ঘ মেয়াদি জরিপে জানা গেছে, পশ্চিমের দেশগুলোতে ১৯৭৩ থেকে ২০১১ পর্যন্ত শুক্রাণুর সংখ্যা ৫৯% শতাংশ কমে গেছে। মানবজাতির জন্য বিষয়টিকে হুমকি হিসেবে দেখছেন গবেষকরা। কারণ, এই ধারা অব্যাহত থাকলে পুরুষরা ধীরে ধীরে প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলবে। সন্তানহীন থাকবে বহু মানুষ। ফলে ভবিষ্যতে হয়তো বিলুপ্তির স্বীকার হবে মানুষ।

অতিরিক্ত মদ্যপান, প্রসেস করা মাংস, ধূমপান, ক্যাফেইন, স্মার্ট ফোনের অতিরিক্ত ব্যবহার, বিশ্রামের অভাব, মেদ, মানসিক চাপ এবং ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুক্রাণু। এছাড়াও প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারের কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে শুক্রাণু। কিছু হরমোন পরিবর্তনকারী কেমিক্যাল ব্যবহার করা হয় প্লাস্টিক পণ্য তৈরি করার জন্য। এগুলো প্রাণীজ এবং ভেষজ খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে। এসব কারণে টেস্টোস্টেরোন লেভেলে পরিবর্তন হচ্ছে এবং ক্যান্সারের প্রকোপও বাড়ছে। মিরর

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই অনলাইনবিলুপ্তমানুষশুক্রাণু
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT