আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল বলেছেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে ।
শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় কর্মী সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপির সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক আরো বলেন, বালাদেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল এই উত্তর জনপদে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান দিলু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুত চৌধুরী এমপি প্রমুখ।
সমাবেশে রাজশাহী বিভাগের ৮ জেলার ও পৌর সভার হাজার হাজার নেতা কর্মী অংশ নেন ।










