অপরাধ

নিজেকে জঙ্গি দাবি করে ৯৯৯-এ ফোন

তরু‌ণের আত্মসমর্পণ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ লোগো, বাংলাদেশের জরুরি সেবা নম্বর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জরুরি সেবা নম্বর ৯৯৯ এর লোগো, যা বিভিন্ন জরুরি পরিস্থিতিতে ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

নি‌জে‌কে জ‌ঙ্গি দা‌বি ক‌রে এক তরুণ জাতীয় জরু‌রি সেবা নম্ব‌র ৯৯৯-এ ফোন ক‌রে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। প‌রে পু‌লিশ গি‌য়ে তা‌কে হেফাজ‌তে নেয়। ত‌বে তাৎক্ষ‌ণিক তার নাম জানা যায়‌নি।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় তিনি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন।

৯৯৯ এর মি‌ডিয়া কর্মকর্তা পু‌লিশ প‌রিদর্শক আ‌নোয়ার সাত্তার ব‌লেন, ফো‌নে ওই তরুণ জানান, গত ২৭ ডিসেম্বর হিজরতের উদ্দেশে কুমিল্লার বাড়ি থেকে টাকা-পয়সা চুরি করে নতুন জ‌ঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া’য় যোগ ‌দি‌তে ঘর ছেড়েছিলেন তি‌নি। এরপর তিনি ঢাকার বসুন্ধরা এলাকায়, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করেন।

প্রশিক্ষণ গ্রহণের জন্য তার কক্সবাজার যাওয়ার কথা ছিল। একপর্যায়ে তিনি তার ভুল বুঝতে পেরে পালিয়ে যান। প‌রে উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির আশ্রয় লাভ করেন তিনি। তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিলেন কিন্তু ভয় পাচ্ছিলেন তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন।

এমন সব তথ্য জানিয়ে আইনের কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন।

৯৯৯ কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করেছিলেন। তি‌নি তাৎক্ষণিক বিষয়‌টি ডিএম‌পির উত্তরখান জোনের এডিসি ইয়াসির আরাফাতকে জানান। সংবাদ পেয়ে উত্তরখান থানা পুলিশের একটি দল কলারের বর্ণনামতে অবিলম্বে উত্তরখানের কোটবাড়ি আটিপাড়া এলাকায় যায়।

পরে উত্তরখান থানা পু‌লিশ ৯৯৯-কে জানান, তারা ২৬ বছর বয়সী তরুণকে উদ্ধার করে থানায় নিয়ে গে‌ছেন।

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ওই তরুণ‌কে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:৯৯৯
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…