আন্তর্জাতিক

লেবাননে পেজার বিস্ফোরণ: নিহত ৯, আহত প্রায় ৩ হাজার

লেবাননে পেজার বিস্ফোরণে আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননে পেজার বিস্ফোরণের সময় আহত ও নিহত ব্যক্তিদের সহায়তা কার্যক্রম চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লেবাননে তারবিহীন যোগাযোগ যন্ত্র পেজার বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত এবং প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন। ইসরায়েল দেশটিতে এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

সংবাদ মাধ্যম আলজাজিরা জানায়, স্থানীয় সময় (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার লেবাননের বিভিন্ন স্থানে ছোট আকারের যোগাযোগের যন্ত্র পেজারের বিস্ফোরণ ঘটতে শুরু করে।

এই বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই আহতদের রক্তদানের জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়। পেজার যন্ত্রটি সাধারণত ব্যবহার করে থাকেন হিজবুল্লাহর যোদ্ধারা।

এছাড়া অনেক সাধারণ মানুষও বার্তা আদান-প্রদানে এটি ব্যবহার করে থাকেন। প্রায় একসঙ্গে কীভাবে এতগুলো যন্ত্রের বিস্ফোরণ ঘটানো হয়েছে তা এখনো জানা যায়নি।

নজীরবিহীন এ হামলার জন্য লেবানন সরকারও ইসরায়েলকে দায়ী করেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।

 

বিষয়:ইসরায়েল পেজার বিস্ফোরণ লেবানন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…