আন্তর্জাতিক

বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু

বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ৯ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ৯ জনের ঘটনাস্থলের ছবি, আহত ও উদ্ধারকার্য চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন অনেকে।

রোববার ১৭ ডিসেম্বর এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সকাল ৯টায় নাগপুরের বাজারগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, সৌর বিস্ফোরক কোম্পানির কাস্ট বুস্টার প্ল্যান্টে প্যাকিংয়ের সময় এই বিস্ফোরণ হয়। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয়রা। তারা দ্রুত পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।

দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিষয়:বিস্ফোরক কারখানা বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…