চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় নিরাপত্তা বাহিনীর গাড়িতে ভয়াবহ মাওবাদী হামলা, নিহত ৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে তদন্ত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৯ সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়াও আহত হয়েছে বেশ কয়েকজন।

সোমবার (৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, এদিন দুপুর ২টার দিকে বিজাপুরের বেদ্রে-কুটরু রোডে এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৯ জন সদস্য নিহত হয়েছেন। গুরুতর জখম বেশ কয়েকজন। ওই গাড়িটিতে ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’ বাহিনীর সদস্যরা ছিলেন বলে পুলিশ সূত্রে জানা যায়।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, বেদ্রে-কুতরু রোডের পাহাড় ও জঙ্গলঘেরা অংশে মাওবাদীদের পাতা ল্যান্ডমাইনের ‘ফাঁদে’ পড়ে ওই গাড়িটি।

গত সপ্তাহে বিজাপুর জেলারই ফরসেগঢ়ে ‘পুলিশের চর’ ঘোষণা করে স্থানীয় বিজেপি নেতা কুদিয়াম মাঢ়োকে (৩৫) খুন করেছিল মাওবাদীরা। ঘটনাচক্রে শনিবার থেকেই বিজাপুর লাগোয়া নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমানায় দক্ষিণ অবুঝমাঢ়ের জঙ্গলে মাওবাদী দমন অভিযান শুরু করে যৌথবাহিনী। পরপর দুই বার বন্দুক যুদ্ধে ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’ বাহিনীর এক সদস্য এবং পাঁচ মাওবাদী গত দুই দিনের লড়াইয়ে নিহত হয়েছেন। তার পরেই সোমবার ল্যান্ডমাইন হামলা চালাল মাওবাদীরা।

ট্যাগ: নিহত ৯ ভারতীয়নিহত ভারতীয়মাওবাদীর হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিরাপত্তার চাদরে মোড়া হচ্ছে সালমানের বাড়ি!

পরবর্তী

৫০ বছরে পদার্পণ করল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পরবর্তী
মেঘনা গ্রুপের ৫০ বছর উদযাপন উপলক্ষে সংগঠনের সদস্য ও অতিথিরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ বছরে পদার্পণ করল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

ঢাকা মেট্রোরেল স্টেশনে যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একবছরের জন্য ভ্যাট অব্যাহতি পেলো মেট্রোরেল সেবা

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT