বাংলাদেশ

ছিয়াশির স্বপ্ন প্রকল্প: দেশে ১৯৮৬ হাজার বৃক্ষরোপণ

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃক্ষরোপণ প্রকল্পের জন্য অংশগ্রহণকারীরা একত্রিত হয়েছে, যেখানে একটি বোর্ডে প্রকল্পের তথ্য দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘ছিয়াশির সবুজ পরিবেশ আগলে রাখবে বাংলাদেশ’ এই স্লোগানে এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ আগামী ৫ বছরব্যাপী রোপণ কর্মসূচির আলোকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন রাধাকান্ত ডিগ্রী কলেজে বৃক্ষরোপণ বাস্তবায়ন করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশের মডারেটর জাকারিয়া সহ জেলা শাখার বন্ধু অধ্যাপক আবু বাকের মোল্লা, অধ্যাপক মনোয়ার হোসেন, মোঃ লিয়াকত আলী, ওয়াদুদুল হক। প্রধান অতিথি ছিলেন ভদ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমিনুল হক। আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ ও স্নেহধন্য ছাত্র-ছাত্রীরা। ৮৬ ব্যাচের পক্ষ থেকে জাকারিয়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তুলে ধরে ছাত্র-ছাত্রীদের বৃক্ষের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন।

উল্লেখ্য, ইতিপূর্বে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক বৃক্ষরোপণ করেছে এসএসসি ব্যাচ ১৯৮৬ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ একটি ফেসবুক ভিত্তিক অরাজনৈতিক, স্বেচ্ছাসেবক ও অলাভজনক বন্ধু সংগঠন। এ সংগঠনটির স্বপ্নদ্রষ্টা ফাউন্ডার এডমিন আশরাফুল হক সোহেল এবং বৃক্ষরোপণ কর্মসূচী প্রকল্পের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান মাসুদ, প্রকল্প সচিব গোলাম কবির দিনার এবং প্রকল্প প্রধান সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম ও সকল প্যানেল মেম্বার, প্রেসিডেন্ট, জোন, বিভাগ, উপদেষ্টার নেতৃত্বে এবার সারা বাংলাদেশে পরিবেশের ভারসাম্য ঠিক রাখার নিমিত্তে দেশকে সবুজায়ন করার জন্য আগামী পাঁচ বছরে ১৯৮৬ হাজার বৃক্ষরোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছে।

বিষয়:এসএসসি ব্যাচ ১৯৮৬ কর্মসূচি গাছ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…