চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিজয় ফিস্ট’ এর খাবার খেয়ে রাবির ৮৩ শিক্ষার্থী অসুস্থ

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
১১:৪১ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২৫
- সেমি লিড, জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার ও লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বিজয় ফিস্টে’র খাবার খেয়ে ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে হলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অসুস্থ শিক্ষার্থীদের মাঝে খাবারের স্যালাইন বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাবির বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক জামিরুল ইসলাম জানান, বিজয় ফিস্টের খাবার খেয়ে শিক্ষার্থীদের মধ্যে গ্যাস্ট্রিক ও ফুড পয়জনজনিত সমস্যা দেখা দিয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত। তাদের সবাইকে স্যালাইন দেওয়া হয়েছে। এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Banglabid

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী সাগর আহসান বলেন, খাবার খাওয়ার পর পেটে ব্যথা হয় এবং রাতে খাবার খেতে পারিনি। সকালে মেডিকেলে চিকিৎসা নিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক মাফরুহা সিদ্দিকা লিপি জানান, দায়িত্বে থাকা চিকিৎসকরা আনুমানিক ১৫ জন শিক্ষার্থীকে পেটের সমস্যায় চিকিৎসা দিয়েছেন।

গত মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আয়োজিত ‘বিজয় ফিস্ট’-এ শিক্ষার্থীরা ৫০ টাকা ফি দিয়ে টোকেন সংগ্রহ করে খাবার গ্রহণ করেন। তবে খাবারের মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেন। এরপর অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেস্টে দ্বি-স্তর কাঠামোর পক্ষে নয় ইসিবি

পরবর্তী

ভোলায় দুই ভাইকে পুড়িয়ে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

পরবর্তী

ভোলায় দুই ভাইকে পুড়িয়ে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল আই লোগো, সূর্য ও বাংলা লেখা গণফোরাম. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই ঘোষণাপত্রে বাহাত্তরের সংবিধান নিয়ে প্রশ্ন তোলায় গণফোরামের প্রতিবাদ

সর্বশেষ

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT