চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে নারীদের আরো এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শুধু দেশের গণ্ডিই নয়, উৎপাদিত পণ্যের বাজার খুঁজতে হবে বিদেশেও। রাজধানীতে নারী উদ্যোক্তা সমাবেশ ও সম্মাননা অনুষ্ঠানে এই আহ্বান জানান বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে ৮ জন সফল নারীকে দেয়া হয় সাহসিকা উদ্যোক্তা সম্মাননা। তাদের হাতে সম্মাননা তুলে দেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।







