নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষীরা সাক্ষ্য দেননি বলে দাবি করেছেন তার আইনজীবীরা। আসামি হওয়া সত্তে¡ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একই অভিযোগে করা মামলা অন্যায়ভাবে বাতিল করার অভিযোগ এনে তা পুনরুজ্জীবিত করার দাবিও জানিয়েছেন তারা। মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া ম্যাজিস্ট্রেট গোলাম মোহাম্মদ ওয়ালি উল ইসলামসহ ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন ঢাকার বিশেষ জজ আদালত।







