চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাইভেট কার খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

ফসিউল ইসলাম বাচ্চুফসিউল ইসলাম বাচ্চু
৮:৪৯ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, পিরোজপুর
A A

পিরোজপুরে একটি প্রাইভেট কার খালে পড়ে দুই পরিবারের ৪ জন শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। 

আজ ১০ অক্টোবর রাত ২টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের কদমতলার নূরানী গেট (জ্ঞানেশা) নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের এলাকার মৃত আসাদ মৃধার ছেলে শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (২৫), শিশু সন্তান শাহাদাত (১০) ও আব্দুল্লাহ (৩)। অপর পরিবারের সদস্যরা হলেন- শেরপুর জেলার দিঘিপাড়া রঘুনাথপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে মো. মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা আক্তর (১২) এবং দুই বছর ছেলে শিশু সোয়াইব।

নিহত শাওনের খালাতো ভাই মুরাদ শেখ জানান, ছুটি কাটাতে শাওন ও তার বন্ধু পরিবার নিয়ে কুয়াকাটা বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে গ্রামের বাড়ি নাজিরপুরের হোগলাবুনিয়া আসার কথা ছিল। কিন্তু ভোর ৫টার দিকে খবর পাই যে, রাত ২টার দিকে শাওনের গাড়ি দুর্ঘটনা হয়েছে।

তিনি জানান, পিরোজপুর-নাজিরপুর সড়কের কদমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে খালে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শাওন পরিবার পরিজন নিয়ে ঢাকার আমিন বাজারে স্থায়ীভাবে বসবাস করেন। ঢাকাতে তিনি ব্যবসা করেন। শাওন নিজেই গাড়িতে করেই কুয়াকাটা গিয়েছিল এবং গাড়িটি নিজেই চালাচ্ছিলেন।

Reneta

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন বলেন, একটি প্রাইভেটকার দুর্ঘটনায় ৮ জনকে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবাহান বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয়দের সহায়তায় খালের মধ্যে থাকার প্রাইভেটকার থেকে লোকজনকে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাইভেট কারটি ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তার খালের পাড়ে এনে বেঁধে রাখা হয়েছে। লাশের সুরতহাল এবং আইননানুগ ব্যবস্থা গ্রহণ করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, ঘটনার পর বৃহস্পতিবার সকালে পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৮ জন নিহতপ্রাইভেট কার
শেয়ারTweetPin

সর্বশেষ

আমি নিশ্চিত মেসি আরও গোল করবে, শুধু ফাইনালের দিকেই মনোযোগ দিচ্ছি

জুলাই ১, ২০২৬

রণবীরের সবচেয়ে ব্যয়বহুল মিশন হতে যাচ্ছে ‘প্রলয়’!

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্ণফুলীতে নৌযানে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে নিহত ২

জুলাই ১, ২০২৬

হামে নতুন আক্রান্ত ও মৃত্যু কমছে, বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT