আন্তর্জাতিক

ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে আরও ৮ মামলা

ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে মামলা সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খান ও বুশরা বিবি আদালত ভবনে উপস্থিত, মামলা সংক্রান্ত সাক্ষাৎকারের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও তার স্ত্রী সাবেক ফার্স্টলেডি বুশরা বিবিসহ পিটিআইয়ের কয়েক হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে নতুন করে ৮টি নতুন মামলা দায়ের করা হয়েছে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এর প্রতিবেদন অনুসারে, দেশটির শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নুন, নিলোরসহ বিভিন্ন থানায় মামলাগুলো দায়ের করা হয়।

ইমরানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিলের দাবিতে ২৬ নভেম্বর ইসলামাবাদে বড় ধরনের প্রতিবাদ-বিক্ষোভ কর্মসুচি পালন করেছে পিটিআই।

কারাবন্দী ইমরানের ডাকা চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় বাদী হয়ে গত ২৭ নভেম্বর বুধবার এইসব মামলা করে পুলিশ।

আসামির তালিকায় দলের স্থানীয় নেতবৃন্দ ছাড়াও কয়েক হাজার ব্যক্তির নাম রয়েছে। মামলা গুলোর মধ্যে সন্ত্রাস, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা লঙ্ঘন, অপহরণ এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ রয়েছে।

২৬ নভেম্বর মঙ্গলবার ইমরানের সমর্থকরা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে এসে পৌঁছে প্রতিবাদ-বিক্ষোভ- শুরু করে। নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

বিষয়:ইমরান খান পাকিস্তান বুশরা বিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…