আন্তর্জাতিক

পাকিস্তানে পর্যটক ভর্তি বাস খাদে পড়ে ৮ জন নিহত

নিহতদের জন্য পুলিশ ও উদ্ধারকর্মীরা কাজ করছে, বাস খাদে পড়ে নিহত ৮. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদে পড়া বাসের আশেপাশে উদ্ধারকর্মীরা কাজ করছে, দুর্ঘটনার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের দিয়ামার জেলায় পর্যটকদের একটি বাস খাদে পড়ে শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। রেসকিউ দলের সমন্বয়কারী শওকত রিয়াজ বলেছেন, একটি গাড়ির সাথে বাসের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) গিলগিট-বালতিস্তানের দিয়ামের জেলার বাবুসার পাসের কাছে ঘটে যাওয়া দুর্ঘটনায় নয়জন আহত হয়েছেন।

চিলাসের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) ওয়াজির লিয়াকতের বলেন, মিনি বাসটিতে ১৬ জন পর্যটক সাহিওয়াল থেকে গিলগিটের দিকে যাচ্ছিল।

তিনি আরও বলেন, গাড়ির সাথে সংঘর্ষ হওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। আহতদের অবিলম্বে চিলাস আঞ্চলিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে চার নারী, চার শিশু ও একজন পুরুষ রয়েছে।

এই মাসের শুরুর দিকে, গিলগিট বাল্টিস্তানের থালিচি এলাকার কাছে কারাকোরাম হাইওয়েতে পর্যটকদের বহনকারী একটি বাস খাদে পড়ে গেলে ৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়।

বিষয়:৮ জন নিহত পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…