চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোষ্য কুকুরের ভিডিওতে বছরে আয় ৮ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ২৫, মে ২০২৩
আন্তর্জাতিক
A A
একজন নারী ও তার পোষ্য কুকুর পার্কে বসে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল্ডেন রিট্রিভার প্রজাতির কুকুরের ‘টাকার বাডজিন’ ভিডিও কনটেন্ট তৈরি করে আয় করছেন বছরে আট কোটি টাকা। ইনস্টাগ্রামে কুকুরটির অনুরাগীর সংখ্যা প্রায় ৩০ লাখ।

সামাজিক মাধ্যমগুলো ইদানীং আয়ের অন্যতম পথ হয়ে উঠেছে। স্থায়ী চাকরি ছেড়ে অনেকেই এই মাধ্যমকে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করছেন। দৈনন্দিন জীবনে যে তা খুব একটা প্রভাব ফেলে তাও নয়। সমীক্ষা বলছে, ‘কনটেন্ট ক্রিয়েটর’ নামক পেশার সাথে যারা যুক্ত, তাদের মাসিক আয় কয়েক হাজার টাকা। বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে কারও কারও ক্ষেত্রে সেটা লাখেও পৌঁছে যায়।

এমন এক সমীক্ষায় দেখা যায়, বছরে আট কোটি ২৮ লাখ টাকা আয় করছে এক দম্পতি। তাদের গোল্ডেন রিট্রিভার প্রজাতির কুকুর ‘টাকার বাডজিন’ মাসে এই পরিমাণ টাকা আয় করে।

Banglabid

‘প্রিন্ট পেট মেমোরিজ়’ নামের এক সংস্থার গবেষণা অনুযায়ী, ‘টাকার বুডজিন’ এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সমাজিক মাধ্যম প্রভাবশালীদের একজন। সমাজিক মাধ্যমে জনপ্রিয়তার দৌড়ে অনেক ব্যক্তিদের পিছনে ফেলে দিয়েছে এই সারমেয়। ইনস্টাগ্রামে এর অনুরাগীর সংখ্যা ৩০ লাখ ছুঁই ছুঁই।

সারমেয়র বয়স যখন দুই, তখন থেকেই জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করে। মিশিগানের বাসিন্দা কোর্টনি এবং তার স্বামী মাইক হলেন বাডজিনের মালিক। পোষ্যের ৩-৮টি ভিডিও পোস্ট করেন তারা। এতে শুধু ইনস্টাগ্রাম থেকেই প্রায় ২০ হাজার ডলার আয় হয়। ইউটিউব থেকে রোজগারের পরিমাণ আরও বেশি। এত টাকা কোন খাতে খরচ করবেন নিজেরাই বুঝতে পারেন না। কয়েক বছর আগেও সংসারের অবস্থা এতটা স্বচ্ছল ছিল না। কোর্টনি সাফাইকর্মী হিসেবে কাজ করতেন। আর মাইক একটি বেসরকারি ফার্মে কর্মরত ছিলেন।

তারা জানান, ২০১৮ সালে বাডজিনকে বাড়িতে আনেন। পরিকল্পনামাফিক একের পর এক পোষ্যের ভিডিও করে তা পোস্ট করতে থাকেন। কয়েক মাসেই তারা বুঝে যান, আগামী দিনগুলো কতটা বিলাসিতায় কাটতে চলেছে। তাই দু’জনেই চাকরি ছেড়ে বাডজিনের দেখাশোনা শুরু করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদেশ থেকে উপহারের মিথ্যা নাটক, কাস্টমস অফিসার সেজে প্রতারণা

পরবর্তী

জাবিতে অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ

পরবর্তী
জাবিতে অপরিকল্পিত ভবন নির্মাণের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবিতে অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ

উইপ্রোর নির্বাহী চেয়ারম্যান রিশাদ প্রেমজি ছবি, পেশাদার ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

উইপ্রোর নির্বাহী চেয়ারম্যান রিশাদ প্রেমজি নিজ বেতন অর্ধেক করেছেন

সর্বশেষ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT