বাংলাদেশ

দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন বাতিলে যুক্তরাষ্ট্রসহ ৮ দেশের উদ্বেগ

বাংলা সংবাদপত্রের শিরোনাম ও খবরের কাগজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ভাষায় বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম ও খবরের কাগজের ছবি, যা বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক খবরের প্রতিফলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন বাতিলে যুক্তরাষ্ট্রসহ ৮ দেশ উদ্বেগ প্রকাশ করেছে।

শুক্রবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ও দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ উদ্বেগ জানান।

সেখানে বলা হয়েছে: দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন (প্রকাশ ও মুদ্রণের অনুমোদন) বাতিল করার যে সিদ্ধান্ত বাংলাদেশ সরকার সাম্প্রতিক সময়ে নিয়েছে সে ব্যাপারে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। গণতন্ত্রের স্বচ্ছতার ক্ষেত্রে স্বাধীন সংবাদপত্র ও বাকস্বাধীনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

বাংলাদেশস্থ মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) ৮টি দেশের সদস্যরা বিবৃতিতে সাক্ষর করেছেন। সাক্ষর করা দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

বিষয়:দৈনিক দিনকাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…