চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই আন্দোলন নিয়ে মাঝারি দৈর্ঘ্যের ছবি বানাবেন তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন আন্দোলনকারী ও সংগঠকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কৃতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। তারমধ্যে অন্যতম প্রোগ্রাম ‘রিমেম্বারিং মুনসুন রেভুলুশন’। যেখান থেকে জুলাই-আগস্ট আন্দোলন নিয়ে ৮টি মাঝারি দৈর্ঘ্যের সিনেমা নির্মাণের ঘোষণা দেয় সংস্কৃতি মন্ত্রণালয়।

এই আটটি চলচ্চিত্র কারা নির্মাণের দায়িত্ব পাবেন- এ নিয়ে গেল নভেম্বরের শেষ সপ্তাহে লেখক এবং শিক্ষক সুমন রহমান, পরিচালক-প্রযোজক তানিম নুর, এবং আদনান আল রাজীবকে এক্সটারনাল এক্সপার্ট হিসাবে অন্তর্ভুক্ত করে আট সদস্যের একটি সার্চ কমিটি করে সংস্কৃতি মন্ত্রণালয়। সে সার্চ কমিটি খুঁজে বের করেছে জুলাই আন্দোলন নিয়ে উপযুক্ত আট নির্মাতাকে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা জানান, জুলাই-আগস্ট আন্দোলন নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আটটি মাঝারি দৈর্ঘ্যের সিনেমা নির্মাণের জন্য বেছে নেয়া হয়েছে অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, নুহাশ হুমায়ূন, শঙ্খ দাশগুপ্ত, শাহীন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়াহ আফরিন মৌ এবং মোহাম্মদ তাওকীর ইসলামকে।

Banglabid

আট নির্মাতার নাম ঘোষণা করে ফারকী এদিন বলেন, “এই আটজন চলচ্চিত্রকার নির্বাচনের জন্য আমাদের সার্চ কমিটি গত দুই মাসে তিনটি অফলাইন এবং একাধিক অনলাইন সভায় মিলিত হয়। কমিটির সদস্যরা বিভিন্ন বিষয় মাথায় রেখে প্রশিক্ষক-চলচ্চিত্রকারদের নাম প্রস্তাব করেন। সেসব প্রস্তাবনা থেকে এবং ১৬ জনের একটা লং লিস্ট বা লম্বা তালিকা বানানো হয়। তাদের সাথে কমিটি প্রাথমিক আলাপ সম্পন্ন করেন। সেই যোগাযোগ সাপেক্ষে আমাদের লম্বা তালিকায় থাকা চলচ্চিত্রকারদের প্রত্যাশা, আগ্রহ, জেন্ডার, কাজের ধরন এবং সার্বিক পোর্টফোলিও ইত্যাদি বিবেচনায় আটজনের চূড়ান্ত তালিকা করা হয়। আজকে সার্চ কমিটি আপনাদের সামনে আমাদের নির্বাচিত সেই আটজন চলচ্চিত্রকারের নাম প্রকাশ করতে যাচ্ছে, যারা এ বছর সংস্কৃতি মন্ত্রণালয়ের এই চ্যালেঞ্জিং কিন্তু জনগুরুত্বপূর্ণ এবং সৃজনশীল উদ্যোগের সঙ্গে থাকতে সম্মত হয়েছেন।”

ফারুকী বলেন, আমরা স্পষ্ট করে এই আট নির্মাতাকে বলছি, সরকার তাদের কোনো প্রেস্ক্রিপশন দিচ্ছে না। আমরা চাইও না তারা কোনো প্রপাগান্ডা ছবি বানাক। আমরা চাই তারা এমন ছবি বানাক, যেটা এনগেজিং এবং পিস অব আর্ট হবে! এবং ছবিটি নিয়ে ওই ফিল্মমেকার নিজেরাই প্রাউড ফিল করবে!

সিনেমা নির্মাণের আগে এই আট নির্মাতার কাজ হবে ৮ বিভাগ জুড়ে প্রোডাকশন ওরিয়েন্টেড ফিল্মমেকিং ওয়ার্কশপ করা। যে ওয়ার্কশপগুলোর লক্ষ্য দুইটা। ১. প্রতি বিভাগে দশ জন করে প্রতিশ্রুতিশীল ফিল্মমেকারকে হাতে কলমে কাজ শেখানো। এই ওয়ার্কশপ পরিচালনা করবেন আটজন ফিল্মমেকার। ২. এই আট ফিল্মমেকার একই সাথে একটা করে ৪০ মিনিট দৈর্ঘের ছবি বানাবেন যে ছবিগুলো জুলাই মাসে ‘রিমেম্বারিং মুনসুন রেভুলেশন’ ফেস্টিভ্যাল উপলক্ষ্যে দেখানো হবে। পরবর্তীতে টেলিভিশন এবং অনলাইনেও দেখানো হবে এগুলো। এই ছবিগুলোতে সহকারী পরিচালক হিসাবে হাতেকলমে কাজ শেখার সুযোগ পাবেন ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা।

Reneta

সংবাদ সম্মেলনে সার্চ কমিটির সদস্য লেখক এবং শিক্ষক সুমন রহমান বলেন, ৮টি বিভাগ থেকে যারা চলচ্চিত্র প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে চান, তাদের জন্য একটি আবেদন ফর্ম তৈরী করা হয়েছে। সেখান থেকে উপযুক্ত অংশগ্রহণকারীদের বাছাই করা হবে। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনম বিশ্বাসজুলাই আন্দোলনতাসমিয়াহ আফরিন মৌনুহাশ হুমায়ূনফারুকীমোস্তফা সরয়ার ফারুকীরবিউল আলম রবিলিড বিনোদনশঙ্খ দাশগুপ্তশাহীন দিল রিয়াজসংস্কৃতি উপদেষ্টাসিনেমাহুমায়রা বিলকিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এনডিটিভি।

ডমিনোস পিৎজায় খাদ্যে ভেজাল: লাইসেন্স স্থগিত

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘ক্ষমতার মেয়াদ’ পর্যন্ত যুদ্ধ চালানোর হুঁশিয়ারি ইরানের

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জয়-পরাজয় মুখ্য নয়, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন হতে দেব না’

আগস্ট ১৩, ২০২৬

ফিলিং স্টেশনে গ্যাসের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হবেন কে ?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT