জনপদ

রংপুর ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠিত

Roca Reunion 2023 group photo at Bangurupur Cadet College in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Group photo of students and staff at Bangurupur Cadet College during Roca Reunion 2023 event. Channel i News – চ্যানেল আই নিউজ

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘রকা’ আয়োজিত ৭ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ ) অনুষ্ঠিত পুনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে সাবেক এবং বর্তমান ক্যাডেটদের একটি দল মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার মাসে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্যাডেট কলেজের উন্নয়ন এবং আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম। এছাড়া দেশ-জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান এবং প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি।

পুনর্মিলনীতে আগত প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময় ছাড়াও প্রধান অতিথি পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজ, বৃক্ষরোপণ এবং দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে রংপুর ক্যাডেট কলেজের সাবেক ছাত্রগণ, স্থানীয় ফরমেশনের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রংপুর কলেজের অধ্যক্ষ, শিক্ষকগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ, ক্যাডেট কলেজের প্রাক্তন ও বর্তমান ক্যাডেটগণ এবং বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…