গাজা শহরে ত্রাণ নেওয়ার সময় ইসরাইলি বাহিনীর গুলিতে ৭৭ ফিলিস্তিনি নিহত ও আড়াইশ’ ফিলিস্তিনি আহত হয়েছে। উত্তর গাজায় কামাল-আদওয়ান ও আল-শিফা হাসপাতালে পানিশূন্যতা এবং অপুষ্টিতে ৬ শিশু মারা গেছে। জ্বালানির অভাবে জেনারেটর না চলায় হাসপাতালগুলোতে মৃত্যুর মুখে গুরুতর আহত শিশুরা। ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও ৭০ হাজারেরও বেশি আহত হয়েছে।






