বাংলাদেশ হয়ে ভারতে বছরে ৭৩ হাজার কোটি টাকার স্বর্ণ পাচার
সীমান্তে স্বর্ণের গহনা ও বার বাজেয়াপ্ত, পাচার চেষ্টার ছবি, বাংলাদেশ ও ভারতের সীমান্তে স্বর্ণের অবৈধ চোরাচালান।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
খায় দায় জব্বার, মোটা হয় আব্বাস- প্রচলিত এই প্রবাদটি যেনো শতভাগ সত্যি হলো বাংলাদেশ হয়ে ভারতে স্বর্ণ চোরাচালানের বিষয়টিতে। বাংলাদেশকে স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট বানিয়ে ফেলেছে ভারত। দিনে কমপক্ষে ২শ’ কোটি টাকার স্বর্ণ পাচার হচ্ছে। এদেশের মানুষের রক্ত পানি করা বিদেশী মুদ্রায় বিভিন্ন দেশ থেকে স্বর্ণ আসছে বাংলাদেশে, তারপর নিরাপদে চলে যাচ্ছে ভারতের অঙ্গরাজ্যগুলোতে। বছরে ৭৩ হাজার কোটি টাকার এই স্বর্ণ চোরাকারবার ডলার সংকটের অন্যতম কারণ বলেও মনে করেন জুয়েলারি মালিকরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






