অপরাধ

বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭১

গ্রেপ্তার ৭১ জনের মধ্যে ছিনতাইকারী ও মাদক কারবারি রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭১ জনের মধ্যে ছিনতাইকারী ও মাদক কারবারি রয়েছে, পুলিশি অভিযানের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

শনিবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে প্রায় চার ঘন্টাব্যাপী মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী, গোটগাট, লাউতলা, জেনেভা ক্যাম্প ও তাজমহল রোড এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে আদাবর থানা সূত্রে জানা যায়, একই সময়ে আদাবর থানাধীন শেখেরটেক, শ্যামলী হাউজিং প্রকল্প, আদাবর, সুনিবিড় হাউজিং ও মেহেদীবাগ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

দুই থানাতেই গ্রেপ্তারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিষয়:আদাবর থানা বিশেষ অভিযান মোহাম্মদপুর থানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…