চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেড়াতে গিয়ে ৭ বছরের শিশুকে অপহরণ

এস কে রাসেলএস কে রাসেল
৫:১৬ অপরাহ্ন ০৭, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জে চাঞ্চল্যকর ৭ বছরের শিশু অপহরণের ঘটনায় ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ রাকিবকে (২১) আটক করেছে র‍্যাব।

বুধবার ৬ ডিসেম্বর দুপুর ২টা ২৫ মিনিটে পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন বেলওয়ে স্টেশন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার পাশ্ববর্তী গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে র‍্যাব। আটক আসামি মোঃ রাকিব পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার চুয়ানো এলাকার মৃত শফিকুলের ছেলে।

বৃহস্পতিবার ৭ ডিসেম্বর কিশোরগঞ্জ র‍্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, স্কোয়াড্রন লীডার কোম্পানী অধিনায়ক মোঃ আশরাফুল কবির।

তিনি সংবাদ সম্মেলনে জানান, কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের ঢাকী পূর্বহাটি গ্রামের মোঃ দিদারুল ইসলাম গাজীপুরে চাকরী করার সুবাদে তার সাথে আসামি অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ রাকিব সখ্যতা গড়ে উঠে। গত ১ ডিসেম্বর আসামি রাকিব বেড়ানোর কথা বলিয়া মোঃ দিদারুল ইসলামের গ্রামের বাড়ীতে আসে। বেড়ানোর ছলে আসামি রাকিব গত ৪ ডিসেম্বর দুপুর ১২টার দিকে মোঃ দিদারুল ইসলামের ৭ বছরের ছোট ভাই মোঃ খোকা মিয়াকে মিঠামইন বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে বের হন। পরবর্তীতে ভিকটিম খোকা মিয়া ও আসামি রকিব বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে এবং আসামি রকিবের ব্যক্তিগত মোবাইলে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে আসামি রকিব তার ব্যক্তিগত নম্বার থেকে ভিকটিমের পরিবারের সদস্যদের মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করে। নাহলে তাদের ছেলেকে জীবিত অবস্থায় ফেরত পাবে না বলে হুমকি দেয়।

এ ঘটনায় মিঠামইন থানায় ভিকটিমের বড় ভাই মোঃ দিদারুল ইসলাম সাধারণ ডায়েরি করে এবং পাশাপাশি ভিকটিমের পরিবার ও মিঠামইন থানার অফিসার ইনচার্জ র‍্যাবকে অবগত করেলে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারীসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান জানার চেষ্টা করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে গাজীপুর চৌরাস্তা এলাকায় আসামির অবস্থান নিশ্চিত করে।

পরে ৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় গাজীপুর চৌরাস্তা এলাকায় র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুর ক্যাম্পের সহায়তায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করা হয়। কিন্তু আসামী অত্যন্ত চর্তুর হওয়ায় র‍্যাব ঘটনাস্থলে পৌঁছানোর আগের র‍্যাবের উপস্থিতি আন্দাজ করে ভিকটিমকে রেখে সে পালিয়ে যায়। ভিকটিমকে উদ্ধার করে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়। পাশাপাশি আসামীকে গ্রেপ্তারের জন্য ব্যাবের প্রচেষ্টা অব্যহত থাকে। ৬ ডিসেম্বর দুপুর ২টা ২৫ মিনিটে র‍্যাব-১৪, সদর ও সিপিএসসি ময়মনসিংহ এর সহায়তায় ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন বেলওয়ে স্টেশন এলাকায় র‍্যাবের দল অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের মূলহোতা আসামি মোঃ রাকিবকে আটক করা হয়।

Reneta

র‍্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লীডার কোম্পানী অধিনায়ক মোঃ আশরাফুল কবির জানান, আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক আসামি রাকিবকে বিরুদ্ধে গাজীপুরের গাছাথানায় আরও দুইটি অপহরণ মামলা রয়েছে বলেও জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: কিশোরগঞ্জবেড়াতে নিয়েশিশু অপহরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT