চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন গণঅভ্যুত্থানে আহত ৭ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, স্বাস্থ্য
A A
সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা নিতে যাওয়া আহত ৭ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্ত সাতজনের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের বিজি ০৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে তাদের পাঠানো হয়।

সিঙ্গাপুর পাঠানো চোখে আঘাত পাওয়া ব্যক্তিরা হলেন-আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়াইব।

Banglabid

তারা সবাই জুলাই ছাত্র আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত হন।  তাদের উন্নত চিকিৎসার জন্যই সিঙ্গাপুর পাঠানো হলো। এতদিন তারা রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাতে তাদের হাতে ফ্লাইটের টিকেট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসাবিষয়ক সেলের আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু।

ডা. মাহমুদুল হাসান বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই আহতদের চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছি।  স্বাস্থ্য উপদেষ্টা আহতদের চিকিৎসার ব্যাপারে সব সময় খোঁজখবর রাখেন। আমরা দ্রুত আরও কয়েকজনকে বিদেশ পাঠাবো।

Reneta

জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসাবিষয়ক সেলের আহবায়ক ডা. মাহমুদা আলম মিতু বলেন, আমরা আহতদের চিকিৎসা বিষয়ক সেল সবসময় মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি। চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। আহতরা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা যেকোনো কিছু করতে পারি। যারা সিঙ্গাপুর যাচ্ছেন তারা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক, এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

জুলাই আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তের চিকিৎসার জন্য বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, অনেককেই দেশের বাইরে চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে। তারই অংশ হিসেবে এ পর্যন্ত ১৩ জনকে পাঠানো হয়েছে। আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্বর্তীকালীন সরকারউন্নত চিকিৎসাজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসিঙ্গাপুরস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিশোরগঞ্জে আগুনে পুড়েছে ৬ দোকান, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

পরবর্তী

সাইফের উপর হামলাকারী আর গ্রেপ্তার হওয়া ব্যক্তি এক নয়!

পরবর্তী
সাইফের উপর হামলাকারী ও গ্রেপ্তার হওয়া ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফের উপর হামলাকারী আর গ্রেপ্তার হওয়া ব্যক্তি এক নয়!

বিক্ষোভকারীরা গণতন্ত্রের জন্য স্লোগান দিচ্ছে, হাতে প্ল্যাকার্ড ও পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের বিদ্রোহীদের সাহায্য করছে 'তরমুজ'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT