আন্তর্জাতিক

ভারতে মন্দিরে গিয়ে পদপিষ্ট হয়ে ৭ জনের মৃত্যু

ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে অনেক মানুষ আহত ও নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্দিরে পদপিষ্টের ঘটনায় অনেক মানুষ আহত ও নিহতের খবর, ভিড় নিয়ন্ত্রণে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের বিহারে শিবলিঙ্গে পানি ঢালতে গিয়ে পদপিষ্ট হয়ে অন্তত ৭ জন ভক্তের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই নারী ভক্ত বলে জানা গেছে। এছাড়াও মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও ধারণা করছেন স্থানীয়রা। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন।

সোমবার (১২ আগস্ট) হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়, শ্রাবণ মাসের সোমবার বিহারের জেহানাবাদ জেলায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ভানাভার পাহাড়ে অবস্থিত সিদ্ধিনাথ মন্দিরে ভিড়ের কারণে পদপিষ্টের ঘটনাটি ঘটে।

উল্লেখ্য, আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। যার ফলে, মহাদেবের মাথায় পানি ঢালতে গতরাত থেকেই মন্দিরে ভির জমিয়েছিলেন পুণ্যার্থীরা। এই আবহে গতকাল মধ্যরাতের পর হটাৎ হুড়োহুড়ি শুরু হয় ভক্তদের মাঝে। আর সেই সময়ই ভক্তদের পায়ের চাপে পিষে মৃত্যু হয় ৭ জনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ভক্ত।

সংবাদসংস্থা পিটিআই দাবি করেছে, আহতের সংখ্যা অন্তত ৫০।

জানা যায়, ভানাভার পাহাড়ে বাবা সিদ্ধিনাথের মন্দিরে পানি দেয়ার জন্য রোববার রাতেই জড়ো হন শিব ভক্তরা। অতিরিক্ত ভিড়ের কারণে গভীর রাতে পদপিষ্টের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

একাধিক রিপোর্টে অভিযোগ করা হয়, ভির সামলাতে নাকি ভক্তদের ওপর লাঠিচার্জ করেছিল সেখানে নিযুক্ত পুলিশ সদস্যরা। এর জেরেই নাকি হুড়োহুড়ি শুরু হয়। মৃতদের মধ্যে ৫ জন নারী এবং দু’জন পুরুষ রয়েছে। তবে আহত ভক্তের সংখ্যা প্রায় ৫০। আর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিষয়:বিহারভারতশিবলিঙ্গসিদ্ধিনাথ মন্দির
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…