চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লির শিশু হাসপাতালে দগ্ধ হয়ে ৭ নবজাতকের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ন ২৬, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু হাসপাতালে শনিবার (২৫ মে ) রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে মারা গেল ৭ নবজাতক। চিকিৎসাধীন ছ’জনের মৃত্যু হয়। আজ রবিবার সকালে মৃত্যু হয়েছে আরও এক জনের। জখম অবস্থায় আরও কয়েক জনের চিকিৎসা চলছে ওই হাসপাতালেই।

দিল্লি ফায়ার সার্ভিস জানায়, সেখানকার একটি শিশু সুরক্ষা কেন্দ্র থেকে শনিবার রাত ১১টা ৩২ মিনিট নাগাদ তাদের কাছে ফোন যায়। ফায়ার সার্ভিসের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তবে আগুন বিভিন্ন ওয়ার্ডে দ্রুত ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণের চেষ্টায় হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

ফায়ার সার্ভিস জানায়, তারা ওই হাসপাতাল থেকে ১২ জন শিশুকে উদ্ধার করেছিল। রাতেই মৃত্যু হয় ছ’জনের। এক জনকে ভেন্টিলেশন সাপোর্টে রেখেছিলেন চিকিৎসকেরা। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। রবিবার সকালে তারও মৃত্যু হয়েছে।

তবে হাসপাতালে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। হাসপাতালে শনিবার রাতে অনেক সদ্যোজাত শিশু চিকিৎসাধীন ছিল। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে। শিশুদের অভিভাবকেরা আগুনের আতঙ্কে দিশাহারা হয়ে পড়েছিলেন। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাদেরও।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্ধারের পর চিকিৎসা চলাকালীন সাত জন সদ্যোজাতের মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছে আরও পাঁচ শিশু।

এর আগে শনিবারই গুজরাতের গেমিং জ়োনে আগুন লেগে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ন’জন শিশুও ছিল। তার মাঝেই শনিবার রাতে দিল্লির শিশু হাসপাতালে আগুনের ঘটনা ঘটল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ নবজাতকের মৃত্যুদিল্লির শিশু হাসপাতালে দগ্ধভারতের পূর্ব দিল্লি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেঘনায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবি

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কেরাণীগঞ্জে কারখানায় আগুন নিয়ন্ত্রণে, ৫ মরদেহ উদ্ধার

এপ্রিল ৪, ২০২৬

লড়াই করে শক্তিশালী চীনের সাথে হারল বাংলাদেশ

এপ্রিল ৪, ২০২৬

ওমরাহ ভিসাধারীদের সৌদি আরব ছাড়তে নির্দেশ

এপ্রিল ৪, ২০২৬

যুদ্ধ চলাকালে ভিন্নমত দমনের কঠোর অবস্থানে ইরান

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT