চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তর জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাপানের উত্তরের অঞ্চলে সোমবার (২০ এপ্রিল) ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)। সংস্থাটি সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করেছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জেএমএর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকাল ৪টা ৫৩ মিনিটে উত্তরাঞ্চলের ইওয়াতে প্রিফেকচার উপকূলের প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এর কম্পন এতটাই তীব্র ছিল যে শত শত কিলোমিটার দূরের রাজধানী টোকিও-তেও বড় বড় ভবন কেঁপে ওঠে।

আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, সুনামির প্রথম ঢেউ খুব দ্রুতই উত্তর উপকূলে আছড়ে পড়তে পারে। উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় অবস্থানকারীদের দ্রুত উঁচু স্থানে বা নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেএমএ সতর্ক করে বলেছে, সুনামির ঢেউ একাধিকবার আঘাত হানতে পারে। সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিরাপদ স্থান ত্যাগ করা যাবে না।

এদিকে, জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় একটি সংকট ব্যবস্থাপনা দল গঠন করা হয়েছে।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান, যা প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর পশ্চিম প্রান্তে চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। প্রায় ১২ কোটি ৫০ লাখ মানুষের এই দ্বীপদেশে প্রতিবছর গড়ে প্রায় ১ হাজার ৫০০টি ভূমিকম্প অনুভূত হয়, যা বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশ।

তবে অধিকাংশ ভূমিকম্প তুলনামূলকভাবে কম শক্তিশালী হয়। ক্ষয়ক্ষতির মাত্রা নির্ভর করে ভূমিকম্পের অবস্থান ও ভূগর্ভের গভীরতার ওপর।

উল্লেখ্য, ২০১১ সালে জাপানে ৯ দশমিক ০ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প সুনামির সৃষ্টি করে, যাতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত হন এবং ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ট্যাগ: ৭ দশমিক ৪ মাত্রাজাপানভূমিকম্পসুনামি সতর্কতা জারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

পরবর্তী

হয়ে গেল ‘জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৬’

পরবর্তী

হয়ে গেল ‘জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৬’

ছবি: সংগৃহীত

হজযাত্রীদের লাগেজ সময়মতো পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি

সর্বশেষ

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT