আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৬৯ অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার

নিরাপত্তা কর্মীরা একটি বড় সমাবেশে উপস্থিত শিশুদের দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের একটি বড় গ্রুপ, সবাই হেলমেট পরা, একটি নিরাপত্তা কর্মীর পাশে বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় ৬৯ বাংলাদেশিসহ ৮৫ বিদেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

দেশটির সংবাদ মাধ্যম মালয় মেইল জানিয়েছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ জোহর শহরের সেনাইতে বেশ কয়েকটি কারখানায় অভিযান চালিয়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের গ্রেপ্তার করেছে।

ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেছেন, ‘অপারেশন মাহির’ নামে এই অভিযানটি বিদেশি অভিবাসীদের লক্ষ্য করে পরিচালনা করা হয়েছে যাদের সঠিক ভ্রমণ নথি বা কর্মসংস্থানের অনুমতি নেই। তিনি বলেন, গতকাল সকাল ১১টায় অভিযান শুরু হয় এবং জোহর ইমিগ্রেশন বিভাগের ১০০ জন সদস্য অভিযান পরিচালনা করেছেন।

তিনি বলেন, সেনাইয়ের একটি কারখানায় অভিযান চালানো হয়েছিল। এর মধ্য ২০ থেকে ৪৭ বছর বয়সী ৬৯ বাংলাদেশি, ভারতের ৭ জন, শ্রীলঙ্কার ৪ জন এবং মিয়ানমারের ২ জন নাগরিক রয়েছেন।

বাহারউদ্দিন বলেন, বৈধ পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট না থাকায় এবং অতিরিক্ত অবস্থান করার কারণে শ্রমিকদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১)(সি) ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

গত বছরের শেষের দিক থেকেই দেশটির অভিবাসন বিভাগ দেশব্যাপী বেশ কয়েকটি অভিযানের মাধ্যমে অবৈধ বিদেশিদের ধরতে অভিযান পরিচালনা করছে।

বিষয়:অভিবাসী গ্রেপ্তার বাংলাদেশি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…