জনপদ

নরসিংদী জেলা কারাগারের ৬৮ কারারক্ষী সাময়িক বরখাস্ত

নরসিংদী জেলা কারাগার ও সাময়িক বরখাস্ত কারারক্ষীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী জেলা কারাগার ও সাময়িক বরখাস্ত কারারক্ষীরা, একটি নিরাপত্তা চৌকি ও যানবাহনসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নরসিংদী জেলা কারাগারে সংঘটিত ঘটনায় জেলা কারাগারের সকল কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন। ৬৮ জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।

ইতিপূর্বে ২৩ জুলাই নরসিংদী জেলা করাগারের জেল সুপার আব্দুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ঢাল করে দুস্কৃতিকারীরা গত ১৯ জুলাই শুক্রবার বিকেলে নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে জেলখানায় থাকা ৯ জন জঙ্গিসহ ৮২৬ জন কারাবন্দী পালিয়ে যায়। জেলখানার অস্ত্রাগার থেকে লুট হয়েছে ৮৫ টি আগ্নেয়াস্ত্র, ৮ হাজার গুলি। পুড়িয়ে দিয়েছে জেলখানা, গুরুত্বপূর্ণ সব নথি ও আসবাববপত্র।

৮২৬ জন কারাবন্দী মধ্যে এখন পর্যন্ত ৫৭৫ জন আদালতে স্বেচ্ছায় আত্মসর্মপণ করেছে। ৮৫টি লুট হওয়া অস্ত্রের মধ্যে ৪৯ টি অস্ত্র ও প্রায় ১১শ গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

বিষয়:কোটা সংস্কার আন্দোলন নরসিংদী জেলা কারাগার সাময়িক বরখাস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…