ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা শহরের শেখ রাদওয়ানের একটি স্কুলে আশ্রয় নেওয়া ১২ জন বেসামরিক ফিলিস্তিনি রয়েছে।
শনিবার ২৩ আগস্ট আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করার নির্দেশ দেওয়া সত্ত্বেও নেতানিয়াহু সরকার গাজা দখলের অনুমোদন দিয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য হামাস ইসরাইলের শর্ত মেনে না নিলে গাজার বৃহত্তম শহরটি ধ্বংস হয়ে যাবে।
তবে হামাস বলেছে, যুদ্ধ বন্ধের বিনিময়ে বন্দীদের মুক্তি ও ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না করে তারা যুদ্ধ থামাবে না।
এদিকে, ফিলিস্তিনের গাজা নগরে দুর্ভিক্ষ চলছে বলে জাতিসংঘ-সমর্থিত প্রতিষ্ঠানের প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়াও ইসরায়েলের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞায় নেদারল্যান্ডসের মন্ত্রীসভায় সমর্থন না পাওয়ায় পদত্যাগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাপসার ভেল্ডক্যাম্প।








