রাজধানীর পূর্ব বাড্ডায় র্যাবের অভিযানে ৬৫টি হাতবোমা উদ্ধার

পূর্ব বাড্ডায় র্যাবের অভিযানে উদ্ধার হওয়া ৬৫টি হাতবোমা ও বিস্ফোরক, ঘটনাস্থলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কাঁচামাল উদ্ধার করেছে র্যাব।
গতকাল ২২ মে বুধবার রাতে এই অভিযান চালিয়ে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট বাড়িটি থেকে প্রায় ৬৫টির মত হাতবোমা উদ্ধার করে।
এই বিষয়ে র্যাব জানায়, বোমাগুলো ককটেলের থেকেও শক্তিশালী ছিল। সেখান থেকে ৩ জনকে আটক করেছে র্যাব। এছাড়াও পলাতক রয়েছে চক্রের ২ সদস্য।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






