চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৬২ ও গণঅধিকার পরিষদের ২ নেতাকর্মী

এস কে রাসেল এস কে রাসেল
৯:৩১ পূর্বাহ্ণ ০৯, নভেম্বর ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা যোগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে যোগদান করায় ফুলের মালা দিয়ে বরণ করে নেয় জামায়াতে ইসলামীর নেতাকর্র্মীরা।

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপির ৬২ জন নেতাকর্মী ও গণঅধিকার পরিষদের দুজন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে নবাগতদের হাতে ফুল দিয়ে বরণ করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান।

যারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন তাদের মধ্যে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন যুবদল নেতা আল হারুন, ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম খোকন, ছানাউল্লাহ, আল আমিন, যুবদল নেতা হিমেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের মোট ৬২ জন নেতাকর্মী।

এছাড়া গণঅধিকার পরিষদের নেতা আব্দুল জব্বার এবং করিমগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি শহিদুল ইসলামও এসময় জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুছলেহ উদ্দিন সুমন, উপজেলা আমির আবুল কাশেম ফজলুল হক, নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ, সেক্রেটারি নাজিম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, জয়কা ইউনিয়ন আমির জহিরুল ইসলাম, নোয়াবাদ ইউনিয়ন আমির শেখ ফরিদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মুসাব্বিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

যোগদানকারী যুবদল নেতা আল হারুন বলেন, আমি ২০০৯ সাল থেকে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ৫ আগস্টের বিএনপি ও বর্তমান বিএনপি এক নয়। বিভিন্ন দল পর্যালোচনা করে দেখেছি, বাংলাদেশে একমাত্র ইনসাফভিত্তিক রাজনীতি করে জামায়াতে ইসলামী। তাই আমি জামায়াতে যোগ দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ছেলেদেরকে শিক্ষার্থীরা ভোট দিয়ে নেতৃত্বে এনেছে-এটাও আমাকে অনুপ্রাণিত করেছে।

Reneta

প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, দেশে ন্যায় ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিএনপির যেসব নেতাকর্মী আজ জামায়াতে যোগ দিয়েছেন, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করব।

অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আগাম জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমিরগঞ্জ বিএনপিকিশোরগঞ্জগণঅধিকার পরিষদের দুইজনজামায়াতে যোগদানবিএনপি নেতাকর্মী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের অনুমতি ছাড়া কীভাবে একটি সংগঠন শেখ হাসিনার সংবাদ সম্মেলন করে, প্রশ্ন রিজভীর 

আগস্ট ৮, ২০২৬

দেশ যখন এগিয়ে যায়, একটি মহল চক্রান্ত করে পেছনে টানার চেষ্টা করে: মির্জা ফখরুল

আগস্ট ৮, ২০২৬

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT