চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবিতে ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ২০, মে ২০২৪
শিক্ষা
A A

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিমনেশিয়াম এবং ইনডোর সপ্তাহে ৭ দিন খোলা রাখাসহ ৬ দফা দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার ২০ মে দুপুরে শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শাহ আলমের কাছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি জমা দেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

স্মারকলিপিতে উল্লেখিত ৬ দফা দাবিগুলো হল, ফুটবল মাঠে স্থাপিত দুইটি সুপেয় পানির কল সংস্কার এবং ক্রিকেট মাঠে অনতিবিলম্বে দুটি পানির কল স্থাপন করতে হবে, ক্রিকেট মাঠে স্থায়ী দুইটি প্লেয়ার ডাগআউট স্থাপন করতে হবে, জিমনেশিয়াম এবং ইনডোর সপ্তাহে ৭ দিন খোলা রাখতে হবে, ক্রিকেটারদের সুবিধার্থে নতুনভাবে কংক্রিট পিচ স্থাপন করতে হবে, ফুটবল ও ক্রিকেট মাঠ যথাযথভাবে সংরক্ষণ ও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করতে হবে এবং সকল ইনডোর এবং আউটডোর গেমস সমূহ যথাযথভাবে আয়োজন করতে হবে।

এ বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শাহ আলম বলেন, আমি স্মারকলিপিটি জমা নিয়েছি। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক ছিল। আমি দাবিগুলো প্রশাসনের কাছে উত্থাপন করব। আশা করি প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে ব্যবস্থা নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবিইসলামী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে পথশিশুদের মাদকাসক্তি: এক নীরব মানবিক, সামাজিক ও জাতীয় সংকট

জুন ২৫, ২০২৬

করতোয়া নদীতে গোসলে নেমে ভাবি ও দুই শিশু ননদের মৃত্যু

জুন ২৫, ২০২৬

মাঠের বাইরে মেসি আরও ভালো মানুষ: নেইমার

জুন ২৫, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

কানাডার কনের পা ভেঙে ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের আসিম

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT