চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় প্রেসক্লাবের ৬ জন বহিষ্কার, ৪ জনের সদস্যপদ স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় প্রেসক্লাবের ৬ জনকে বহিষ্কার এবং ৪ জনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য এবং পতিত সরকারের পাতানো নির্বাচন সংশ্লিষ্টতার কারণে এ ব্যবস্থা বলে জানা গেছে।

রোববার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সাক্ষরিত পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বলা হয়েছে, গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভা বানঞ্চালের চক্রান্ত, সভায় উশৃঙ্খল আচরণ এবং বিভিন্ন সময় প্রেসক্লাবে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অপদস্তের সঙ্গে জড়িত থাকা সদস্যদের শাস্তির দাবি জানান সভায় উপস্থিত সদস্যরা।

তাদের দাবির প্রেক্ষিতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির আজকের সভায় গঠনতন্ত্রের ১৩ অনুচ্ছেদ অনুযায়ী ওই সদস্যদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। বহিষ্কৃতরা হলেন, শামসুল হক দুররানী, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম প্রধান, ওবায়দুল হক খান, রাশেদ চৌধুরী ও ফারাজি আজমল হোসেন।

অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় উপস্থিত সদস্যরা পতিত সরকারের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে ফ্যাসিবাদকে বৈধতাদানকারী সদস্যদের শাস্তির দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি শওকত মাহমুদ, তাহমিনা আকতার, শেখ ফজলুল করিম সেলিম এবং সালমা ইসলামের সদস্য পদ স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেসক্লাববহিষ্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘একে একে নিভিছে দেউটি’

জুন ২৯, ২০২৬

বড় অঘটন হলেও ইতিহাস বদলাতে চায় জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে কমেছে ৩ হাজার ২২৬ টাকা

জুন ২৯, ২০২৬

৩ হাজার কোটি টাকার প্রকল্প – প্রশ্নবিদ্ধ

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু হওয়ায় কলকাতার ব্যবসায়ীদের মিষ্টিমুখ

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT