চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ লাখ টাকা জরিমানা, প্রায় ১৩ টন পলিথিন জব্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৪
পরিবেশ
A A
প্রায় ১৩ টন পলিথিন জব্দের জন্য সংগ্রহ করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বন্ধে পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং কমিটি নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছে। বনানী কাঁচাবাজার, বনানী ডিসিসি মার্কেট, চেরি শপিং কমপ্লেক্স এবং স্বপ্ন সুপার শপে মনিটরিং টিমের সদস্যরা সচেতনতামূলক তদারকি কার্যক্রম চালায়।

আজ শনিবার পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং টিমের আহ্বায়ক ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রেজাউল করিম এবং উপসচিব রুবিনা ফেরদৌসী সহ কমিটির অন্যান্য সদস্যরা বাজার মনিটরিং কার্যক্রমে অংশগ্রহণ করেন।

তারা জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে এবং পলিথিন ব্যাগের পরিবর্তে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান। তারা জানান, পরবর্তী অভিযানে পলিথিন পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং টিমের আহ্বায়ক তপন কুমার বিশ্বাস জানান, ৩ নভেম্বর থেকে পলিথিন উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। গত এক সপ্তাহে ৬৭টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১৪২টি দোকান-প্রতিষ্ঠানকে ৬,১৩,৭০০ টাকা জরিমানা আদায় এবং ১২.৬৯৬ টন পলিথিন জব্দ করা হয়েছে। একটি অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তপন কুমার বিশ্বাস আরও বলেন, বিভিন্ন কাঁচাবাজার ও সুপার শপে সচেতনতার ফলে পলিথিন ব্যবহারের পরিমাণ ক্রমশ কমছে।

ট্যাগ: পলিথিন জব্দ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশকে অস্থিতিশীল করতে পাশের একটি দেশ কাজ করছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

পরবর্তী

পাকিস্তানের কোয়েটা রেলস্টেশনে আত্মঘাতী বোমা হামলা

পরবর্তী
কোয়েটা রেলস্টেশনে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ ও আহতদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের কোয়েটা রেলস্টেশনে আত্মঘাতী বোমা হামলা

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে একজন বক্তা কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি বিনিয়োগকারীদের ওয়ানস্টপ সেবা দিতে কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT