চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‍্যাব-৩ এর একটি দল দেশের বিভিন্ন গন্তব্যের ৩১৪টি সিটের ৮২টি টিকিট ও বিপুল পরিমাণ মোবাইল সিমসহ তাদের গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-৩ শাহজাহানপুর ঝিলপাড় সদর ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর উপঅধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের জনসাধারণ ট্রেনে ভ্রমণ করে থাকে। কিন্তু কিছু দুষ্কৃতকারী ও টিকিট কালোবাজারি চক্রের কারণে সাধারণ মানুষ স্বস্তিকরভাবে টিকিট পেতে পারে না। অনলাইনে টিকিট পাওয়া না গেলেও কালোবাজারে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি হতে দেখা যায়।

মেজর সাকিব বলেন, টিকিট কালোবাজারিরা বিভিন্ন কৌশলে ট্রেনের টিকিট অগ্রিম সংগ্রহ করে অবৈধভাবে মজুদ করে রাখে এবং পরে সাধারণ যাত্রীদের কাছে ২-৩ গুণ বেশি দামে বিক্রি করে।

র‍্যাব-৩ জানায়, বিভিন্ন সময়ে গ্রেপ্তার সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গোয়েন্দা নজরদারি বাড়িয়ে টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

বুধবার দিবাগত রাতে রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্য রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে, ২৭ মার্চ ভোরে র‍্যাব-১১ এর সহায়তায় চক্রের মূলহোতা সেলিমকে রাজধানীর ডেমরা থানার ডগাইর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

Reneta

এরপর সেলিমের তথ্যের ভিত্তিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে আরও ৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮২টি ট্রেনের টিকিট, ৯৫টি মোবাইল সিম, ১০টি মোবাইল ফোন, ১টি এনআইডি, ১টি ঘড়ি, ৪টি এটিএম কার্ড, ১টি সিপিইউ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অনলাইনে সস্তায় টিকিট কিনে সাধারণ যাত্রীদের কাছে গোপনে এবং অতিরিক্ত মূল্যে বিক্রি করত। তারা ট্রেন ছাড়ার ৩/৪ ঘণ্টা আগে থেকে টিকিট বিক্রির তৎপরতা শুরু করত, এবং ট্রেন ছাড়ার সময় যত ঘনাতো, টিকিটের দাম ততো বৃদ্ধি পেত।

গ্রেপ্তার রিয়াজুল ইসলাম জানান, তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ভালো অভিজ্ঞতা রয়েছে। তিনি সেলিমের প্ররোচনায় অবৈধ টিকিট কালোবাজারির সঙ্গে যুক্ত হন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ৬ট্রেনের টিকিট কালোবাজারির‌্যাব-৩
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT