চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইভজি প্রকল্পে চীনের ৫০০ মিলিয়ন ডলারের আয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

২০২১ সালে চীনা ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলো ৩ হাজারেরও বেশি ফাইভজি প্রকল্প থেকে ৩.৪ বিলিয়ন চাইনিজ ইউয়ান (প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার) নতুন রাজস্ব আয় করেছে।

এই প্রকল্পগুলো থেকে সংশ্লিষ্ট ডেটা ও আইসিটি সেবাখাতের চেয়ে ১০ গুণ প্রবৃদ্ধি ঘটেছে।

ব্যাংককে শুরু হওয়া হুয়াওয়ের ১৩তম গ্লোবাল মোবাইল ব্রডব্যান্ড ফোরামে  (এমবিবিএফ) এসব তথ্য জানানো হয়।

Banglabid

আরও বলা হয়,  ক্যারিয়ারের রাজস্বের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিটুবিতে (বিজনেস-টু-বিজনেস) ফাইভজির ব্যবহার, যা তেল-গ্যাস, উৎপাদন এবং যোগাযোগ খাতের অভুতপূর্ব উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে।

এসব অ্যাপ্লিকেশন শুধুমাত্র উদ্ভাবনীই নয়, পাশাপাশি ক্যারিয়ারের জন্য বাণিজ্যিক মূল্য বৃদ্ধি তৈরিতে সহায়ক ভূমিকা পালন করছে।

বিটুবিতে ফাইভজির ব্যবহারকে ক্যারিয়ারের ক্ষেত্রে দ্রুতবর্ধনশীল রেভিনিউ খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। নতুন নতুন সেবা, অ্যাপ্লিকেশন ও বিজনেস মডেল প্রতিষ্ঠা করছে ফাইভজি, যা এই খাতে সুযোগ বৃদ্ধির উপায় হিসেবে বিবেচিত হচ্ছে।

Reneta

অক্টোবর ২০২২ পর্যন্ত, বিশ্বব্যাপী ২৩০টিরও বেশি ক্যারিয়ার প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা চালু করেছে। সব মিলিয়ে, এই খাতে ৭০ কোটির বেশি গ্রাহকদের জন্য ৩০ লাখের বেশি ফাইভজি বেইজ স্টেশন স্থাপন করা হয়েছে।

টেলিযোগাযোগ খাতে, বেশিরভাগ ক্যারিয়ার প্রতিষ্ঠানের মূল রাজস্ব আয় হয় গ্রাহক সেবা থেকে। সবজায়গায় ফাইভজি’র বিস্তৃতির মাধ্যমে সার্বজনীন অভিজ্ঞতা গ্রাহকদের চাহিদা পরিবর্তনে ভূমিকা পালন করছে, পাশাপাশি হাই-ডেফিনেশনের ভিডিও ট্রাফিক বৃদ্ধিতেও ভূমিকা রাখছে। মোবাইলের নতুন অ্যাপ্লিকেশন, যেগুলো ফাইভজি প্রযুক্তির উন্নত স্পিড ও লোয়ার লেটেন্সি সুবিধা কাজে লাগিয়েছে, সেসব অ্যাপ্লিকেশনে গড় ইউজার ডেটা কনসাম্পশন (ডিওইউ) দ্বিগুণ হয়েছে, যা গড় রেভিনিউ পার ইউজার (এআরপিইউ) ২০-৪০ শতাংশ বৃদ্ধি করার মাধ্যমে কানেক্টিভিটি থেকে প্রাপ্ত ক্যারিয়ার রেভিনিউয়ের স্বাভাবিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে।

হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান কেন হু “মোবাইল প্রযুক্তির আগের যেকোনো প্রজন্মের তুলনায় ফাইভজি দ্রুত এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি, মাত্র তিন বছরে নেটওয়ার্ক উন্নয়ন, গ্রাহক সেবা ও শিল্পখাতে এর ব্যবহারে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে।”

কেন হু আরও বলেন, “ফাইভজি দ্রুত এগিয়ে চলছে এবং ফাইভজি’র এই অগ্রগতির জন্য আমাদের সবার গর্বিত হওয়া উচিত। কিন্তু এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হলে আমাদের আরও অনেক কিছু করতে হবে। ফাইভজি নেটওয়ার্ককে পুরোপুরি ব্যবহার করতে হলে আমাদের একযোগে কাজ করতে হবে এবং ক্লাউড ও সিস্টেম ইন্টিগ্রেশনের মতো সেবার পরিধি বৃদ্ধি করতে হবে। আমরা সবাই মিলে ফাইভজি নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন ও সর্বোপরি এই খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে সক্ষম হবো।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফাইভজিহুয়াওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি দফতরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন নির্দেশনা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

৩৮ বছরে এই প্রথম কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

আগস্ট ১১, ২০২৬

আগামীকাল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

যেমন ব্যালটে ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

খাদ্য অধিকার আইন প্রণয়নে ‘খানি বার্ষিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT