অপরাধ

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৮৯ জন

অপারেশন ডেভিল হান্টের সময় গাড়ি ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে এক হাজার ৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ৫৮৯ জন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে গতকাল রাত থেকে আজ পর্যন্ত এক হাজার ৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫৮৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার ৯৫৪ জন।

অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বিদেশে পিস্তল ১টি, কাঠের বাটযুক্ত পিস্তল ১টি, ম্যাগজিন ৩টি, ৭.৬৫ গুলি ১২ রাউন্ড, মালবাহী ট্রাক ১টি, গাজা ২৫০ গ্রাম।

বিষয়:অপারেশন ডেভিল হান্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…