বাংলাদেশ

৫৮ উপজেলায় ৫ জুন সাধারণ ছুটি ঘোষণা

বাংলাদেশ সরকারের লোগো, সবুজ ও লাল রঙে, শহরের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের অফিসিয়াল লোগো, সবুজ ও লাল রঙে, শহরের পটভূমিতে দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ভোটগ্রহণ উপলক্ষে আগামী (৫ জুন) বুধবার দেশের ৫৮টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে দেশের ৫৮টি উপজেলায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামঙ দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনসের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ৫৮টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৫ জুন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

রংপুর বিভাগের দুটি, রাজশাহী বিভাগের চারটি, খুলনা বিভাগে একটি, বরিশাল বিভাগে চারটি, ঢাকা বিভাগের তিনটি, ময়মনসিংহ বিভাগে তিনটি, সিলেট বিভাগের তিনটি ও চট্টগ্রাম বিভাগের চারটি জেলার উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলাসমূহের তালিকা দেখতে ক্লিক করুন

ইতোমধ্যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তিন ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। আগামীকাল বুধবার (৫ জুন) চতুর্থ ও শেষ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ২০ উপজেলার ভোট আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে।

এদিকে উল্লিখিত ৫৮টি উপজেলায় গতকাল সোমবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

বিষয়:উপজেলা পরিষদ নির্বাচন জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন কমিশন সাধারণ ছুটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…