চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্ল্যাট ক্রেতার ছিনিয়ে নেওয়া ৫৭ লাখ টাকা উদ্ধার

গ্রেপ্তার ৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৪
অপরাধ
A A
অভিযুক্তদের সঙ্গে পুলিশ সদস্যরা, টাকা জব্দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুরে অভিনব কায়দায় চাদাঁবাজি ও প্রতারণা করে টাকা লুট করে নেয়ার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

রাজধানী ঢাকায় বিভন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি নগদ ৫৭ লাখ ৫০ হাজার টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় ৯ অক্টোবর একটি মামলা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মো. মহসিন মুন্সি, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউল করিম, তৈয়ব, মো. হুমায়ুন কবির, ও নূর মোহাম্মদ ওরফে নতু। সেসময় তাদের হেফাজত থেকে ৫৭ লাখ ৭৫ হাজার টাকাসহ ১টি পিস্তল সদৃশ্য গ্যাস লাইট ও একটি লোহার সিন্দুক জব্দ করা হয়।

Banglabid

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, রাজধানীর ধানমন্ডির বাসিন্দা মো. হারুনুর রশিদ ভূঞা (৬০) নাফকো ডেভেলপার কোম্পানি লিমিটেডের ধানমন্ডির রোড ৪/এ নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট ভবনের ২য়, ৩য় ও ৮ম ফ্লোর ক্রয়ের জন্য তিন কোটি পচাঁত্তর লাখ টাকা মূল্যে; ত্রিশ লাখ টাকা বায়না নামা দলিল মূলে ক্রয়ের জন্য বায়না করেন। পরে বিভিন্ন তারিখে বিভিন্ন সময়ে এক কোটি তেইশ লাখ টাকা প্রদান করেন। এরপর নাফকো ডেভেলপার কোম্পানির ডিএমডি ও এমডি মোবাইল ফোনে ভিকটিমকে জানায় যে, গত ০৮ অক্টোবর সন্ধ্যার পরে মিরপুর মডেল থানার বাসা নং-৯/২, ব্লক-বি, সেকশন-০৬, রোড নং-০৫ এ তার অফিসে রেজিস্ট্রেশন করে দিবে এবং রেজিস্ট্রেশনের জন্য বকেয়া সমুদয় টাকা সঙ্গে করে আনতে। তখন বাদী ডিএমডি ফয়সাল শেখকে বকেয়া টাকা পে-অর্ডারের মাধ্যেমে দিতে চাইলে তিনি তাকে নগদ টাকা নিয়ে আসার জন্য জোর অনুরোধ করে।

তালেবুর রহমান বলেন: এমডি ও ডিএমডির অনুরোধের প্রেক্ষিতে ৮ অক্টেবর ছয়টার দিকে ভুক্তভোগী, তার পরিবারের সদস্যসহ নগদ বাহাত্তর লাখ আশি হাজার টাকা দুইটি ব্যাগে করে নিয়ে নাফকো ডেভেলপার কোম্পানির অফিসে যান। এ সময় ভিকটিমের কাছে থাকা সাদা শপিং ব্যাগের ভিতরে বত্রিশ লাখ আশি হাজার টাকাসহ অজ্ঞাতনামা একজন ব্যক্তি কার পার্কিং থেকে ভিকটিমকে ষষ্ঠ তলার অফিস কক্ষে নিয়ে যায়। অবশিষ্ট চল্লিশ লাখ টাকা নিয়ে ভুক্তভোগীর স্ত্রী অফিসের নিচতলায় কার পার্কিংয়ে ব্যক্তিগত গাড়ির ভেতর অবস্থান করেন।

Reneta

ভিকটিম, ডিএমডি ফয়সাল শেখ এর অফিসে বসে কথা বলার সময় হঠাৎ অজ্ঞাতনামা ২০/২৫ জন ব্যক্তি মুখে মাস্ক পরা অবস্থায় পিস্তল সদৃশ্য বস্তু দিয়ে গুলি করার ভয় দেখিয়ে ভিকটিমকে মারধর করে বত্রিশ লাখ আশি হাজার টাকা কেড়ে নেয় ও তাদেরকে পাশের রুমে আটকে রাখে। পরবর্তীতে উক্ত অজ্ঞাত ব্যক্তিরা কার পার্কিংয়ে থাকা ভিকটিমের স্ত্রী, ছেলে, মেয়ে ও ড্রাইভারকে মারধর করে তাদের কাছে থাকা আরো চল্লিশ লাখ টাকা কেড়ে নেয়। তাছাড়া ভিকটিমের স্ত্রীর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন পরিবারের সদস্যদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন কেড়ে নেয়। পরে ভিকটিমের স্ত্রী, ছেলে, মেয়ে ও ড্রাইভারকে ডিএমডি ফয়সাল শেখ এর অফিস কক্ষের পাশের রুমে সকলের সঙ্গে আটকে রেখে বাহির থেকে তালাবদ্ধ করে চলে যায়।

পরে তাদের চিৎকারে অজ্ঞাত এক ব্যক্তি দরজা খুলে দিলে তারা রুম থেকে বের হয়। তাদের আর্তচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসে এবং মিরপুর থানায় বিষয়টি জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমদের উদ্ধার করে। পরে রাজধানী ঢাকায় বিভন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি নগদ ৫৭ লাখ ৫০ হাজার টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় ৯ অক্টোবর একটি মামলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ৬টাকা লুটডিএমপির মিরপুর মডেল থানা পুলিশফ্ল্যাট ক্রেতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে চলতি মাসের প্রথম নয় দিনে ৩৩ জনের মৃত্যু

পরবর্তী

দুর্গাপূজায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার হবে: পররাষ্ট্র উপদেষ্টা

পরবর্তী
পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার হবে: পররাষ্ট্র উপদেষ্টা

হাতিরঝিলে কনসার্টের জন্য ভক্তদের সমাগম, ব্যান্ড পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতিরঝিলে গাইবে শিরোনামহীন-অ্যাশেজ-কুড়েঘর সহ ১২টি ব্যান্ডদল

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT