চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির ৫৬ বছর পূর্তি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৪
বাংলাদেশ
A A

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ৫৬ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ‘মুক্তিযুদ্ধের স্মার্ট বাংলাদেশ’ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১ এপ্রিল বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের প্রধান মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাচসাস সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিধি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এমপি।

বক্তব্য রাখেন ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি মোল্লা জালাল, সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, বাচসাসের সাবেক সভাপতি রেজানুর রহমান, ডিইউজের নবনির্বাচিত সভাপতি সাজ্জাদ আলম খান তপু, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাচসাস সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, সাবেক এডহক কমিটির সদস্য সচিব কামরুল হাছান দর্পন, ডিআরইউ সভাপতি শুকুর আলী শুভ, চিত্রনায়ক মাহমুদ কলি প্রমুখ।

সভা পরিচালনা করেন কার্যনির্বাহী সদস্য লিটন এরশাদ। সভার শুরুতেই ৫৬ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাচসাস সদস্য গুণীজন সম্মাননা দেওয়া হয় মাসুক হেলাল, পাভেল রহমান, শিহাব সরকার, আনজীর লিটন ও হাসান হাফিজকে। ইফতারে পর সংগঠনের নেতৃবৃন্ধকে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন বাচসাস সাবেক সভাপতি আব্দুর রমহান, এডহক কমিটির সাবেক আহ্বায়ক হাবিবুল হুদা পিটু।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সংগঠনের সাধারণ সদস্যদের বিপুল উপস্থিতি, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের অংশগ্রহণে পুরো আয়োজন আনন্দমুখর হয়ে উঠে।
অনুষ্ঠানে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে পুরো পরিবেশ উৎসবমুখর ও মিলনমেলায় পরিণত হয়। এ আয়োজনের মধ্য দিয়ে একে অপরের সাথে কুশল বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। উপস্থিত সকলেই এমন একটি আয়োজন করার জন্য বাচসাস কমিটির প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

Reneta

অনুষ্ঠানে বাচসাস’র সভাপতি রাজু আলীম এবং সাধারণ সম্পাদক রিমন মাহফুজ জানান, বাচসাস এর প্রতিষ্ঠাকাল ১৯৬৮ সালের ৫ এপ্রিল। এবার মাহে রমজান উপলক্ষে আমরা একটু আগেই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান করেছি। বাচসাস’র সকল সদস্য ও শুভার্থীদের জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। শ্রদ্ধা জানাই ওবায়েদ-উল-হক, এস এম পারভেজ, আজিজ মিসির, ফজল শাহাবুদ্দিন ও আলমগীর কবির’র প্রতি। যারা ৫৬ বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন ভালোবাসার প্রাণের সংগঠনটিকে।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি দেশের সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে অন্যতম মর্যাদাসম্পন্ন সংগঠন। ৫৬ বছর বয়সী এই সংগঠনটি তৎকালীন চলচ্চিত্র সাংবাদিকদের সমন্বয়ে গঠিত। বিনোদন সাংবাদিকতা বলতে তখন চলচ্চিত্রকেই বোঝাত। সময়ের পরিবর্তনে বর্তমানে বিনোদন সাংবাদিকতা শুধুমাত্র চলচ্চিত্রে সীমাবদ্ধ নেই। ফলে এখন টোটাল বিনোদন জগৎ তথা সাংস্কৃতিক সাংবাদিকতা যারা করেন তারা প্রত্যেকেই এই সংগঠনের সদস্য হতে পারেন। তাই বাচসাসের ব্যাপকতাও এখন বিশাল। ‘বাচসাস পুরস্কার’ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে প্রদান করা শুরু হয়। এটা স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পুরস্কার। জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার এই সংগঠনের প্রতীক। এটা শক্তি ও সাহসিকতার প্রতীক। বাচসাস পুরস্কারেও এই প্রতীক ব্যবহার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতারবাচসাসবাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে গ্রাহকরা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোন চাপ নেই: গয়েশ্বর চন্দ্র রায়

জুলাই ২৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ১৮: আন্দোলনে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করা কর্মজীবী মানুষদের দুঃখগাথা

জুলাই ২৪, ২০২৬

ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি কতক্ষণে মেরামত হবে অনিশ্চিত

জুলাই ২৪, ২০২৬

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT