চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিন্ন পথে ব্র্যাড পিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

পুরো বিশ্বের সিনেমা হলগুলোতে দাপটের সাথে চলছে ব্র্যাড পিটের ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড।’ মুক্তির অপেক্ষায় আছে বৈজ্ঞানিক কল্পকাহিনী-ভিত্তিক ছবি ‘অ্যাড অ্যাস্ট্রা।’ এত ছবির ভিড়ে ব্র্যাড পিট জানালেন, সিনেমা থেকে নিজেকে দূরে সরিয়ে নিবেন তিনি।

নিউ ইয়র্ক টাইমসে দেয়া একটি সাক্ষাৎকারে ৫৫ বছর বয়সী অভিনেতা ব্র্যাড পিট বলেন, ‘এরপর সিনেমা করব নাকি করব না তা ভেবে দেখব। কারণ আরও অনেক বিষয় আছে যেগুলো আমি এখন করতে চাই।

ব্র্যাড পিট আরও বলেন, ‘যখন মনে হবে কোনো একটা বিষয়কে আঁকড়ে ধরেছেন, তখনই ভিন্ন কিছুকে আঁকড়ে ধরা উচিত।’

অভিনয় থেকে অবসর নেয়ার পরিকল্পনা করছেন কিনা জিজ্ঞেস করা হলে ব্র্যাড পিট বলেন, ‘আমি জানিনা। তবে আমি অন্যান্য বিষয় বেশি উপভোগ করছি। আমার কাজ কমতে থাকবে। আমি মনে করি এটা কমবয়সীদের খেলা। তবে তার মানে এই নয় যে বেশি বয়সীদের জন্য পর্যাপ্ত কাজ নেই।’

কিছুদিন আগে জিকিউ অস্ট্রেলিয়ায় দেয়া একটি সাক্ষাৎকারে ব্র্যাড পিট জানিয়েছিলেন ক্যামেরার সামনে নয়, পেছনে কাজ করতে এখন তার বেশি ভালো লাগে। তার প্রোডাকশন কোম্পানি প্ল্যান বি এর নতুন কিছু প্রজেক্টের কথা জানিয়েছিলেন তিনি।

সিনেমায় অভিনয় করা কমিয়ে দেয়ার পরিকল্পনা করলেও ব্র্যাড পিট জানান, সিনেমার ভবিষ্যৎ নিয়ে তিনি আগ্রহী। স্ট্রিমিং সার্ভিসগুলোর প্রশংসা করে তিনি বলেন, এগুলোর কারণে অনেক ভালো কাজ তৈরি হচ্ছে। অনেক নির্মাতা এবং অভিনেতার কাজ দেখা যাচ্ছে। এতে মেধা আড়ালে থাকছে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্র্যাড পিটলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও

চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নতুন চ্যাম্পিয়নদের সভায় প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ কিছু জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬
কৃষক কবির হোসেন

মারা গেছেন টাঙ্গাইলের ভাইরাল হওয়া সেই কৃষক

জুন ২৪, ২০২৬

বুদিমিরের গোলে প্রথম জয় ক্রোয়েশিয়ার

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT