চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৫২ জনকে অব্যাহতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিস্ফোরক মামলায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ঢাকা-১৫ বিশেষ ট্রাইবুনালের আদালত কুদরত এ ইলাহীর আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।

এদিন আসামি পক্ষের আইনজীবী মামলার দায় হতে অব্যাহতি চেয়ে শুনানি করেন। অপর দিকে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোন আলামত না থাকায় মামলায় দায় হতে তাদের অব্যাহতি প্রদান করা হয়।

অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, আমানউল্লাহ আমান, জয়নুল আবেদীন ফারুক, খায়রুল কবীর খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, মীর সরাফত আলী সপু, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, রাজীব আহসান ও ডা. জেড এম জাহিদ হোসেন।

২০১৫ সালের ৫ জানুয়ারি দেশব্যাপী অবরোধ চলাকালে রাজধানীর পল্টন এলাকায় বিএনপির একদল নেতাকর্মী মিছিল বের করে। একপর্যায়ে তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

ঘটনার পরের দিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার পুলিশের উপপরিদর্শক মোস্তাক আহম্মেদ বাদী হয়ে এ মামলা করেন। এরপর মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই দেওয়ান উজ্জল হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিস্ফোরক মামলামির্জা ফখরুলমির্জা ফখরুল ইসলাম আলমগীরমির্জা ফখরুলকে অব্যাহতি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT