বাংলাদেশ

আজও সারাদেশে থেমে থেমে বৃষ্টি হবে

বৃষ্টির মধ্যে সাইকেল চালাচ্ছেন একজন ব্যক্তি, ঢাকার রাস্তায় জল জমে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হালকা বৃষ্টি

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে টানা বৃষ্টিপাত হচ্ছে। গতকাল এই বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দেয়। কোথাও কোথাও জলমগ্ন হয়ে পড়ে সড়ক। আর ভোগান্তিতে পড়ে নগরবাসী। এই বৃষ্টি আজও অব্যাহত থাকতে পারে। 

আজ ৬ অক্টোবর শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে শনিবার থেকে বৃষ্টি কমে আসবে। গতকাল ২৪ ঘণ্টায় ঢাকায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে তারা।

আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। শনিবার থেকে সারাদেশেই বৃষ্টি কমতে শুরু করতে পারে।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…