চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ট্যামফোর্ডে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ নিয়ে পাঠ আলোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

বাংলা টেলিভিশন কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ, সংস্কৃতি ও সময়ের এক জীবন্ত দলিল—এমন মন্তব্য করেছেন বক্তারা।

শিশু সাহিত্যিক ও টেলিভিশন ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের লেখা ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ বইকে কেন্দ্র করে আয়োজিত পাঠ আলোচনায় উঠে আসে টেলিভিশনের দীর্ঘ পথচলার স্মৃতি, অভিজ্ঞতা ও প্রভাবের কথা।

সোমবার (২ ফেব্রুয়ারি) স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই পাঠ আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খান, টেলিভিশন ব্যক্তিত্ব খ ম হারুন এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক জিয়াউল আহসান।

Banglabid

অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ।

আলোচনায় বক্তারা বলেন, ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ কেবল তথ্যভিত্তিক একটি গ্রন্থ নয়; এটি অভিজ্ঞতা ও স্মৃতির এক অনন্য সংকলন।

বাংলা নাটকের সংলাপ, চরিত্র ও গল্পের মধ্য দিয়ে সমাজ ও মানুষের বিবর্তন কীভাবে প্রতিফলিত হয়েছে—সে চিত্রও ফরিদুর রেজা সাগরের বইতে স্পষ্টভাবে উঠে এসেছে বইটিতে।

Reneta

খ ম হারুন বলেন, বাংলা টেলিভিশনের সোনালি সময়ের বহু অনুষ্ঠান, নির্মাতা ও শিল্পীর গল্প এই বইয়ে সংরক্ষিত হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান দলিল হয়ে থাকবে।

অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খান বলেন, সমাজ ও মানুষের ওপর টেলিভিশনের যে গভীর প্রভাব, বইটি তা সংবেদনশীল ও দায়িত্বশীলভাবে তুলে ধরেছে।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক জিয়াউল আহসান বলেন, বাংলা টেলিভিশনের ইতিহাস জানা মানেই বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক রূপান্তরের ইতিহাস জানা। এ ধরনের পাঠ আলোচনা শিক্ষার্থীদের চিন্তা ও বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করে।

উল্লেখ্য, ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ বইয়ে বাংলাদেশ টেলিভিশনের সূচনা থেকে শুরু করে নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, টকশো, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, সংগীতানুষ্ঠান, ছোটদের অনুষ্ঠান ও ‘নতুন কুঁড়ি’র মতো জনপ্রিয় আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। পাশাপাশি ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় বিটিভির সাহসী ভূমিকার কথাও গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরিদুর রেজা সাগরবইবাংলা টেলিভিশন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT