কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ সংঘর্ষে ৫ জন নিহত

রোহিঙ্গা ক্যাম্পের ঝুপড়ি ঘর ও মানুষের জীবনযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে অসংখ্য ঝুপড়ি ঘর ও মানুষজন জীবনযাপন করছে, আশ্রয় ও নিরাপত্তার জন্য সংগ্রাম।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে নেয়ার পথে দু’জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার ৭ জুলাই সকাল ৬টার দিকে বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প ৮/ওয়েস্টে এ ঘটনা ঘটেঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহতরা হলেন- ক্যাম্প ৮/ওয়েস্ট ৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ/২১ মোহাম্মদ হামিম (১৭), ক্যাম্প ১৩ এর বি/১৭ ব্লকের আবুল বাশারের ছেলে নুরুল আমিন (২৪),  ক্যাম্প ১০ এইচ-৪২ ব্লকের আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ নজিমুল্লাহ ও তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় মিলেনি।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার সকালে থেকে উখিয়ার বালুখালী ক্যাম্প ৮/ওয়েস্টে দু’সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও দুইজন।

তিনি আরও জানান, ঘটনার পর পরই পালিয়ে গেছে প্রতিপক্ষ গ্রুপ। তাদের ধরতে এপিবিএন ও পুলিশি অভিযান শুরু করেছে। ঘটনাস্থল আইনশৃঙ্খলাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়:কক্সবাজার
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…