গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫ সদস্যের সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার (২৬ জুন) প্রকাশিত এই কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত রযেছেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইন।
সরকার মনে করছে, এসব নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোট প্রদানের অধিকার ভূলুণ্ঠিত করে সাজানো প্রক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচিত করার জোরালো অভিযোগ রয়েছে।
এছাড়াও দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠান আয়োজনের উদ্দেশে সরকার ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের নিমিত্তে জাতীয় ৩৭ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।








