জনপদ

সিলেটে ট্রাক-প্রাইভেটকার ভয়াবহ সংঘর্ষ, নিহত ৫

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন, ট্রাফিক সংকেত ও কনসার্টি ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উনিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— প্রাইভেটকারচালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সুহেল (৪০), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)। একজনের নাম এখনও জানা সম্ভব হয়নি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সার্কেল এসপি (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান (পিপিএম) জানান, এদের মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে আরও ৩ জন মারা যান।

বিষয়:ট্রাক প্রাইভেটকার সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…